পলাশ পাল, বারহাট্টা {নেত্রকোনা} প্রতিনিধি
২৭ জুন ২০২৬, ৩:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ছবি-ভিডিও বিকৃত করে অনলাইনে প্রচার ও ব্ল্যাকমেইল: তরুণীর মামলায় সাবেক সেনাসদস্য গ্রেপ্তার

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া আইডি খুলে তরুণীর ছবি ও ভিডিও বিকৃত করে অনলাইনে প্রচার এবং সামাজিক ও আর্থিক হয়রানি করার অভিযোগে এক সাবেক সেনাসদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামির নাম মো. সারোয়ার হোসেন খান (৪০)। সে সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার নোয়াগাঁও গ্রামের নুরুল ইসলাম খানের ছেলে। সেনাবাহিনী থেকে চাকরি ছাড়ার পর সে গাজীপুরের একটি ওষুধ কোম্পানিতে কর্মরত ছিল এবং সেখানেই বসবাস করত।

পুলিশ জানায়, গত ২৫ জুন (বৃহস্পতিবার) বিকেলে গাজীপুরের টঙ্গী এলাকা থেকে সিআইডির একটি বিশেষ টিম সারোয়ার হোসেনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাকে মোহনগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। পরবর্তীতে গতকাল ২৬ জুন (শুক্রবার) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

দীর্ঘ অনুসন্ধানের পর গ্রেপ্তার

পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের (২০২৫ সালের) ১৪ এপ্রিল ভুক্তভোগী তরুণী মোহনগঞ্জ থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। একই সঙ্গে তিনি সাইবার সুরক্ষাবিষয়ক সেলেও অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ জমা দিয়েছিলেন। মামলা দায়েরের পর দীর্ঘ সময় ধরে তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ সহায়তায় পুলিশের তদন্ত দল অনুসন্ধান চালিয়ে অবশেষে অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তার করতে সক্ষম হয়।

ভুক্তভোগী পরিবারের আকুতি

ভুক্তভোগী তরুণী অভিযোগ করে জানান, তার মূল ছবি ও ভিডিও অসৎ উদ্দেশ্যে এডিট করে অশ্লীলভাবে বিকৃত করা হয়েছিল। দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছড়িয়ে দিয়ে তাকে নিয়মিত মানসিক ও সামাজিক হেনস্তা করে আসছিল সারোয়ার। এতে করে তিনি ও তার পরিবার চরম সামাজিক অপমান এবং তীব্র মানসিক ভোগান্তির শিকার হয়ে একপর্যায়ে এলাকা ছাড়তে বাধ্য হন।

সফল অভিযানের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়ে তিনি আইন ও প্রশাসনের নিকট গ্রেপ্তারকৃত অভিযুক্ত সারোয়ারের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০