কালান্তর নিউজ ডেস্ক
২৭ জুন ২০২৬, ২:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে ৪ খুন: ঘাতক অন্তরের লাশ নিতে চাইল না স্বজনরা, দূর সম্পর্কের ভাইয়ের কাছে হস্তান্তর

লক্ষ্মীপুরের রায়পুরে মা ও তার তিন কন্যাসন্তানকে কুপিয়ে হত্যার ঘটনায় গণপিটুনিতে নিহত মূল অভিযুক্ত অন্তর মজুমদারের (২৮) মরদেহ নিতে অস্বীকৃতি জানিয়েছে তার আপন পরিবার ও স্বজনরা। একপর্যায়ে বাধ্য হয়ে পুলিশ দূর সম্পর্কের এক চাচাতো ভাইয়ের কাছে তার মরদেহ হস্তান্তর করেছে। গতকাল শুক্রবার (২৬ জুন) রাত ৮টার দিকে লক্ষ্মীপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইয়াকুব বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

নিহত অন্তর নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর থানাধীন চরভাটা এলাকার চরবজলুল করিম গ্রামের কার্তিক মজুমদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, অন্তর মজুমদারের মৃত্যুর পর তার মরদেহ হস্তান্তরের জন্য সংশ্লিষ্ট থানা পুলিশের মাধ্যমে পরিবারের সাথে যোগাযোগ করা হয়। কিন্তু নৃশংস এই হত্যাকাণ্ডের দায় মাথা পেতে নেওয়া ঘাতক অন্তরের মরদেহ নিতে কোনোভাবেই রাজি হননি তার আপন স্বজনরা। পরবর্তীতে স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে নিহতের দূর সম্পর্কের এক চাচাতো ভাই টিটু মজুমদারকে আনা হয়। লক্ষ্মীপুর সদর হাসপাতালে ময়নাতদন্তের প্রক্রিয়া শেষে বিকেলে তার কাছেই মরদেহ হস্তান্তর করা হয়।

ময়নাতদন্ত সম্পন্ন: ১০০ শয্যা বিশিষ্ট লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অরুপ পাল জানান, সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর নিহত অন্তরের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। এরপর নিয়ম অনুযায়ী মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করে হাসপাতাল কর্তৃপক্ষ।

গণপিটুনির ঘটনায় মামলা: রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, গণপিটুনিতে অন্তর মজুমদারের মৃত্যুর ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। রায়পুর থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেন।

হত্যাকাণ্ডের প্রেক্ষাপট:

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৫ জুন) সকালে রায়পুর পৌরসভার ধানহাটা নদীর পাড় এলাকার আমির হোসেন মাস্টারের পাঁচতলা ভবনের নিচতলার একটি ফ্ল্যাটে প্রবেশ করে শাহিনুর বেগম ও তার তিন মেয়েকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন অন্তর মজুমদার। এতে ঘটনাস্থলেই শাহিনুর বেগম (৩৮), তার বড় মেয়ে সায়মা আক্তার (২১), মেজো মেয়ে নাফিসা আক্তার ইকরা (১৭) এবং ছোট মেয়ে ফাতেমা আক্তার শিফা (৯) নির্মমভাবে প্রাণ হারান। এই বর্বরোচিত ঘটনার পরপরই স্থানীয় ক্ষুব্ধ জনতা ঘাতক অন্তরকে গণপিটুনি দেয়, যাতে ঘটনাস্থলেই তারও মৃত্যু হয়।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০