কালান্তর নিউজ ডেস্ক
২৩ জুন ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বরিশালে বদ্ধঘরে কেক কেটে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, ৮ নেতাকর্মী গ্রেপ্তার

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি ও বিশেষ অভিযানের মধ্যেই বরিশালে অত্যন্ত গোপনে কেক কাটা ও মিষ্টি বিতরণের মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছেন মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। গত সোমবার (২২ জুন) সন্ধ্যায় নগরীর সদর রোড এলাকার একটি গোপন বাসায় এই কর্মসূচি পালন করা হয়।

ইতিমধ্যে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, একটি বদ্ধঘরের ভেতরে শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত কেক কেটে কর্মসূচি পালন করছেন মহিলা আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী। পরে তারা নিজেদের মধ্যে কেক ও মিষ্টি বিতরণ করেন এবং প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার নিয়ে ফটোসেশন করেন। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, কর্মসূচিতে অংশ নেওয়া এই নেত্রীরা সবাই বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর অনুসারী।

ভিডিও নিয়ে পুলিশের তদন্ত: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন উল ইসলাম। তিনি জানান, ভিডিওচিত্রটি পুঙ্খানুপুঙ্খ যাচাই করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের বিশেষ অভিযানে ৮ জন গ্রেপ্তার: এদিকে, ২৩ জুনের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নগরীতে বিশেষ অভিযান চালিয়ে গত রবিবার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত আওয়ামী লীগের আটজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে অন্যতম হলেন বরিশাল সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র, মহানগর আওয়ামী লীগের সদস্য এবং বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন (মামা খোকন)।

আদালতের নির্দেশে কারাগারে:

কোতোয়ালি থানা পুলিশ জানায়, সোমবার বিকেলেই গ্রেপ্তারকৃত ৮ নেতাকর্মীকে বরিশালের আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ওসি আল মামুন উল ইসলাম আরও জানান, ২৩ জুনকে ঘিরে নগরবাসীর সার্বিক শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশের এই বিশেষ ও চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০