কালান্তর নিউজ ডেস্ক
১৭ জুন ২০২৬, ৫:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জনগণের টাকা পাচার হতে দেব না, পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা: শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রী

জনগণের অর্থ বিদেশে পাচার হতে না দেওয়ার বিষয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জনগণের অর্থ জনগণকে না দিয়ে অতীতে একটি দল বিদেশে পাচার করেছিল। আমরা জনগণের টাকা আর পাচার হতে দেব না; জনগণের অর্থ দিয়েই জনগণের উন্নয়নমূলক কাজ করা হবে। যারা বিদেশে টাকা পাচার করতে চায়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজ বুধবার (১৭ জুন) শ্রীমঙ্গলে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নারী চা-শ্রমিকদের জন্য ফ্যামিলি কার্ড: দেশের সার্বিক উন্নয়নে নারীদের স্বাবলম্বী করার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে নারী-পুরুষকে একসঙ্গে কাজ করতে হবে। আগামী এক বছরের মধ্যে দেশের সব চা বাগানের নারী শ্রমিকের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে।

কৃষক ও চা-শ্রমিক সন্তানদের জন্য উদ্যোগ: মানুষের ভাগ্যের পরিবর্তন করাই সরকারের মূল লক্ষ্য উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, অনুষ্ঠানে শ্রীমঙ্গলের ১৫০ জন চা-শ্রমিক সন্তানকে স্কলারশিপ (বৃত্তি) দেওয়া হয়েছে। এছাড়া আগামী ১ বছরের মধ্যে দেশের ৪০ লাখ কৃষককে ‘কৃষক কার্ড’ দেওয়া হবে এবং আগামী ৫ বছরের মধ্যে শ্রীমঙ্গল উপজেলার ৫০ শয্যার হাসপাতালটিকে ১০০ শয্যায় উন্নীত করা হবে।

বাজেট ও বিরোধী সমালোচনার জবাব: সাম্প্রতিক বাজেট নিয়ে সমালোচকদের জবাব দিয়ে তিনি বলেন, জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য যে বাজেট দেওয়া হয়েছে, তাকে একটি দল জনবিরোধী বলছে। এই জনবান্ধব বাজেটকে যারা জনবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না। যারা জনগণকে বিভ্রান্ত করছে, তাদের বিরুদ্ধে সবাইকে সচেতন এবং ঐক্যবদ্ধ থাকতে হবে।

গণতন্ত্র ও জনগণের শক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, এ দেশের মানুষ যতবারই ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, ততবারই বিএনপিকে বিজয়ী করেছে। বিএনপির মূল শক্তিই হচ্ছে জনগণ। জনগণ ঐক্যবদ্ধ থাকলে দেশের গণতন্ত্রকে কেউ নষ্ট করতে পারবে না। ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে সঠিক উপায়ে কাজে লাগাতে পারলে স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: খুলনায় জাতীয় ছাত্রশক্তির সংগঠক ফাহিম মিয়া স্থায়ীভাবে বহিষ্কৃত

১

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

২

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৩

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৪

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৫

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৬

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৭

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

৮

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

৯

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১০

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১১

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১২

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৩

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৪

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৫

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৬

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৭

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

১৮

নাগেশ্বরীতে জুয়ার আসর থেকে যুবশক্তির নেতা আটক, ঘণ্টাখানেক পর মুচলেকায় মুক্তি

১৯

ফুলবাড়ীতে ডিবির অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

২০