কালান্তর নিউজ ডেস্ক
১ জুন ২০২৬, ১:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিশু রামিসা হত্যা: ঘাতক সোহেল-স্বপ্না দম্পতির বিচার শুরু, কাল সাক্ষ্যগ্রহণ

রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা (৩০) ও তার স্ত্রী স্বপ্না (২৬) আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে বহুল আলোচিত এই নৃশংস হত্যাকাণ্ডের আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হলো।

আজ সোমবার (১ জুন) সকাল সাড়ে ১০টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত শুনানি শেষে দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের এই আদেশ দেন। একই সাথে আদালত আগামীকাল মঙ্গলবার (২ জুন) মামলার প্রথম সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন।

কড়া নিরাপত্তায় আদালতে আসামিরা:

আদালত সূত্রে জানা গেছে, আজ সকাল পৌনে ৮টার দিকে প্রিজনভ্যানে করে দুই আসামিকে কড়া নিরাপত্তায় আদালত প্রাঙ্গণে নিয়ে আসা হয়। এরপর প্রধান আসামি সোহেল রানাকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় এবং তার স্ত্রী স্বপ্নাকে নারী হাজতখানায় রাখা হয়। পরবর্তীতে ট্রাইব্যুনালে শুনানিকালে তাদের দুজনকে এজলাসে তোলা হয়।

এর আগে, গত ২৪ মে একই ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে পল্লবী থানার উপ-পরিদর্শক অহিদুজ্জামানের দাখিল করা চার্জশিটটি আমলে নিয়ে অভিযোগ গঠন শুনানির জন্য আজকের দিন ধার্য করেছিলেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালত চার্জশিট গ্রহণ করে মামলাটি বিচারের জন্য এই ট্রাইব্যুনালে বদলির আদেশ দিয়েছিলেন।

রুমের সামনে জুতা দেখে উদ্ধার মস্তকবিহীন লাশ:

নিহত রামিসা স্থানীয় পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। মামলার বিবরণী থেকে জানা যায়, গত ১৯ মে (মঙ্গলবার) সকাল সাড়ে ৯টার দিকে রামিসা নিজের ঘর থেকে বের হলে আসামি স্বপ্না আক্তার তাকে কৌশলে তাদের ঘরের ভেতর ডেকে নেয়। সাড়ে ১০টার দিকে রামিসাকে স্কুলে যাওয়ার জন্য তার মা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে প্রতিবেশীর (আসামির) রুমের সামনে শিশুটির জুতা দেখতে পান তিনি।

ডাকাডাকির পরও ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে রামিসার বাবা-মা এবং ভবনের অন্যান্য ফ্ল্যাটের বাসিন্দারা মিলে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। শয়নকক্ষের মেঝেতে রামিসার মস্তকবিহীন মরদেহ এবং একটি বড় বালতির ভেতরে তার বিচ্ছিন্ন মাথা দেখতে পান তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে স্বপ্নাকে হেফাজতে নেয় এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জ থেকে পালিয়ে যাওয়া সোহেল রানাকে গ্রেপ্তার করে। এই নৃশংস ঘটনায় রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করেন।

আদালতে ঘাতক সোহেলের রোমহর্ষক জবানবন্দি:

গ্রেপ্তারের পর আসামি সোহেল রানা আদালতে নিজের দোষ স্বীকার করে লোমহর্ষক জবানবন্দি দিয়েছে। জবানবন্দিতে সে জানায়, ঘটনার আগে সে তীব্র মাত্রায় ইয়াবা সেবন করেছিল। মাদক সেবন করে বিকৃত যৌনকর্মে লিপ্ত হওয়া এই ঘাতক জানায়, রামিসাকে ঘরে নেওয়ার পর সে তাকে বাথরুমে নিয়ে ধর্ষণ করে, যার ফলে শিশুটি জ্ঞান হারিয়ে ফেলে।

ঠিক ওই মুহূর্তে রামিসার মা বাইরে থেকে দরজায় কড়া নাড়তে থাকলে ধরা পড়ার ভয়ে সোহেল ধারালো ছুরি দিয়ে রামিসাকে গলা কেটে হত্যা করে। এরপর মরদেহ গুম করার উদ্দেশ্যে মাথাটি কেটে শরীর থেকে সম্পূর্ণ আলাদা করে বালতিতে লুকিয়ে রাখে এবং দুই হাত কাঁধ থেকে আংশিক বিচ্ছিন্ন করে দেহটি খাটের নিচে ঢুকিয়ে দেয়। ঘাতক স্বীকার করেছে যে, এই পাশবিক ও বিকৃত হত্যাকাণ্ডের পুরো সময় তার স্ত্রী স্বপ্না একই রুমে উপস্থিত ছিলেন। পরবর্তীতে জানালার গ্রিল কেটে পালিয়ে যায় সোহেল। জবানবন্দিতে সে আরও উল্লেখ করে, ভুক্তভোগী শিশুটির পরিবারের সঙ্গে তাদের পূর্ব শত্রুতা ছিল না, কেবল মাদকের ঘোরেই সে এই চরম নৃশংসতা চালিয়েছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০