কালান্তর নিউজ ডেস্ক
২৬ মে ২০২৬, ৭:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘আদানির ফোনও আসে, হাসিনার রেখে যাওয়া ৫৬ হাজার কোটি টাকা দেনা নিয়ে মন্ত্রণালয় চালাচ্ছি’

সদ্য বিদায়ী স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার বিদ্যুৎ ও জ্বালানি খাতেই প্রায় ৫৬ হাজার কোটি টাকার বিশাল ঋণের বোঝা ও বকেয়া রেখে গেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি উল্লেখ করেছেন, এই বিপুল পরিমাণ দেনার কারণে দেশি-বিদেশি পাওনাদারদের বিল মেটাতে বর্তমান প্রশাসনকে চরম বেগ পেতে হচ্ছে।

আজ মঙ্গলবার (২৬ মে) দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে শিক্ষাখাতের গুণগত মান উন্নয়নে জেলা পর্যায়ের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানসমূহের প্রধানদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তারল্য সংকট ও আন্তর্জাতিক চাপ:

বিদ্যুৎ ও জ্বালানি খাতের বেহাল দশা তুলে ধরে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, “হাসিনার রেখে যাওয়া ৫৬ হাজার কোটি টাকা দেনা নিয়ে আমি বিদ্যুৎ মন্ত্রণালয় চালাই। দেশি-বিদেশি পাওনাদারেরা প্রতিদিন বিলের জন্য ফোন করে, আদানিরও ফোন আসে। আমাদের প্রতিনিয়ত সেই বিশাল বকেয়ার জোগান দিতে হচ্ছে।”

বিগত সরকারের অপরিকল্পিত ও একতরফা চুক্তির কারণে তৈরি হওয়া এই সংকট কাটিয়ে বিদ্যুৎ খাতকে সচল করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের ঘোষণা:

অনুষ্ঠানে শিক্ষার গুরুত্বারোপ করে জ্বালানিমন্ত্রী বলেন, “একটি জাতি তখনই সোজা হয়ে দাঁড়াতে পারে, যদি সে জাতির শিক্ষা থাকে। আমরা এবার সরকারে এসে মনস্থির করেছি যে দেশের মোট বাজেটের বা জিডিপির (GDP) প্রায় ৫ শতাংশ ব্যয় করবো শুধু শিক্ষা খাতের জন্য।”

বিগত সরকারের আমলে ঝরে পড়া শিক্ষার্থীদের কথা স্মরণ করে তিনি আরও বলেন, “বেগম খালেদা জিয়া শিক্ষার্থীদের ড্রপ-আউট (ঝরে পড়া) বন্ধ করতে অত্যন্ত দূরদর্শী ‘ফুড ফর এডুকেশন’ (শিক্ষার বিনিময়ে খাদ্য) কর্মসূচি চালু করেছিলেন, যার চমৎকার ফল দেশবাসী পেয়েছিল।”

সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফসহ জেলার বিভিন্ন স্কুল-কলেজের প্রধান শিক্ষকেরা।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০