কালান্তর নিউজ ডেস্ক
১৬ মে ২০২৬, ৮:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কারিনা, বাংলাদেশ তোমাকে মনে রাখবে: মোস্তফা সরয়ার ফারুকী

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও সম্ভাবনাময় অভিনেত্রী কারিনা কায়সারের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও প্রখ্যাত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সামাজিক যোগাযোগমাধ্যমে কারিনার একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, “যখন মানুষের পাশে দাঁড়ানোর ডাক আসছিলো তুমি নির্দ্বিধায় দাঁড়াইছিলা, কারিনা। বাংলাদেশ তোমাকে মনে রাখবে।”

‘এখন নিশ্চয়ই বিশ্বাস করছো আমরা তোমার ফ্যান ছিলাম’:

কারিনার সাথে কাজের অভিজ্ঞতা ও ব্যক্তিগত স্মৃতির কথা স্মরণ করে মোস্তফা সরয়ার ফারুকী তাঁর পোস্টে লেখেন, “আর আমি মনে রাখবো তোমার উইটের (বুদ্ধিমত্তা) কারণে, তোমার ডিলাইটফুল প্রেজেন্সের (প্রাণবন্ত উপস্থিতি) কারণে। তোমার সাথে করা কাজ ‘৩৬-২৪-৩৬’-য়ের কারণে। তুমি যেদিন প্রথম আমাদের বাসায় আসো সেদিন তুমি আমার আর তিশার সাথে ছবি তুলতে চাইছিলা। বলছিলা আমাদের ফ‍্যান তুমি। আমরা বলছিলাম, আমরা তোমার ফ‍্যান। তুমি লজ্জা পেয়ে হাসতেছিলা। মানুষ মরে গেলে নাকি সব সত‍্য দেখতে পায়। এখন নিশ্চয়ই তুমি বিশ্বাস করছো আমরা তোমার অনেক বড় ফ‍্যান ছিলাম। অনেক অনেক কথা মনে পড়ছে।”

মৃত‍্যুতে উল্লাসকারীদের নিয়ে কড়া সমালোচনা:

পোস্টের শেষাংশে কিছুটা ক্ষোভ প্রকাশ করে ফারুকী লিখেছেন, “আল্লাহ, তোমাকে বেহেশত নসিব করুক, কারিনা। এই পোস্টে যদি হাহা দেখো, জানবা কিছু লোক শুধু মানুষ হত‍্যার জন‍্য বিখ্যাত তা না, মৃত‍্যুতে উল্লাস করবার জন্যও বিখ‍্যাত। ইউ নো দেম, বাংলাদেশ নোজ দেম। রেস্ট ইন পিস, মাই সিস্টার!”

শোকের ছায়া সাংস্কৃতিক অঙ্গনে:

লিভার ও ফুসফুসজনিত জটিলতায় আক্রান্ত হয়ে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাতে মারা যান ৩১ বছর বয়সী কারিনা কায়সার। তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তাঁর বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক কায়সার হামিদ। কারিনার অকাল প্রয়াণে তাঁর সহকর্মী, নির্মাতা ও ভক্তদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সোশ্যাল মিডিয়ায় প্রাণবন্ত ও জীবনঘনিষ্ঠ কনটেন্ট নির্মাণের মাধ্যমে তরুণ দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠা কারিনা সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মেও নিজের মেধার স্বাক্ষর রেখেছিলেন। অভিনয়ের পাশাপাশি তিনি একজন দক্ষ চিত্রনাট্যকারও ছিলেন। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ব্যাপক আলোচিত ওয়েব সিরিজ ‘ইন্টার্নশিপ’ এবং মোস্তফা সরয়ার ফারুকী প্রযোজিত চলচ্চিত্র ‘৩৬-২৪-৩৬’।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টির পানিতে নরসিংহাটি আকসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভাঙন, ঝুঁকিতে শিক্ষার্থীরা!

পার্বতীপুরে নিজ ঘর থেকে মা ও কিশোরী মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার!

গুগলে ‘চোরের দলের ফুটবল খেলা কবে’ সার্চ দিলেই আসছে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের তথ্য!

বেলকুচির মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঈর্ষণীয় সাফল্য, প্রশংসায় ভাসছেন শিক্ষকরা!

সাংবাদিকদের পাশে থাকার বার্তা দিয়ে পার্বতীপুর উপজেলা যুবদলের উপহার সামগ্রী প্রদান

তৈয়বা মজুমদার রক্তকেন্দ্রে সাড়ে ৪ কোটি টাকার আধুনিক যন্ত্রপাতি হস্তান্তর

কুষ্টিয়ায় বিজিবির উদ্যোগে সীমান্তবর্তী ১০০ অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নেত্রকোনায় চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ, হাসপাতালে ব্যাপক ভাঙচুর

রাজশাহীতে পদ্মার পানি বেড়ে মৌসুমের সর্বোচ্চ, ডুবছে চর

সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার রোধে দিনাজপুরে মতবিনিময় সভা

১০

‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচিতে দিনাজপুর জেলা পুলিশের সবুজায়ন উদ্যোগ

১১

দুই মাস পর সচল মধ্যপাড়া খনি, শুরু হলো পাথর উত্তোলন

১২

মিঠাপুকুরে কলেজছাত্রী খুশীর রহস্যজনক মৃত্যু: অপমৃত্যুর আড়ালে পরিকল্পিত হত্যাকাণ্ড ও জোরপূর্বক গর্ভপাতের লোমহর্ষক ক্লু উন্মোচন

১৩

দিনাজপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার মো. ফরহাদ সরকারের বিদায় সংবর্ধনা

১৪

কুয়েটে ১৬তম জাতীয় আন্ডারগ্রাজুয়েট ম্যাথ অলিম্পিয়াডের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

১৫

কুয়েটে ‘বৃক্ষরোপণ সপ্তাহ-২০২৬’ উদ্বোধন: সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয়

১৬

নানাবাড়িতে খেলতে গিয়ে প্রাণ গেল শিশুর: অরক্ষিত সেফটি ট্যাংকে ভাসছিল ২ বছরের ইফাত

১৭

বাগেরহাটে টানা বর্ষণে ৭ হাজার ঘের প্লাবিত: শত কোটি টাকার ক্ষতিতে নিঃস্ব মৎস্যচাষিরা

১৮

কৃষক বাবার অসাধারণ সাফল্য: ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে রাজশাহীর হাসিবুর!

১৯

নেত্রকোণায় রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা: সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের প্রত্যয়

২০