কালান্তর নিউজ ডেস্ক
২ নভেম্বর ২০২৬, ৭:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বোয়ালখালীতে ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ, আহত চালক; অক্ষত একই পরিবারের তিনজন

 

চট্টগ্রামের বোয়ালখালীতে কক্সবাজার থেকে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি প্রাইভেট কারের সংঘর্ষ হয়েছে। এতে গাড়ির চালক আহত হয়েছেন। তবে প্রাইভেট কারে থাকা একই পরিবারের এক দম্পতি ও তাঁদের পাঁচ মাস বয়সী শিশুসন্তান অক্ষত রয়েছে।

সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ৫ নম্বর সারোয়াতলী ইউনিয়নের বেঙ্গুরা রেলস্টেশনের দক্ষিণে খিতাপচর মল্লার ঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরও ওই রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

রেলওয়ে সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনটির সঙ্গে চট্ট-মেট্রো-গ-১২-৫০৯৮ নম্বরের একটি প্রাইভেট কারের সংঘর্ষ হয়। এতে গাড়ির চালক আহত হন। পরে তাঁকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রাইভেট কারটিতে পাঁচ মাস বয়সী শিশুসন্তানসহ এক দম্পতি ছিলেন। তাঁরা চট্টগ্রাম নগরী থেকে খিতাপচর মাজার জিয়ারত করতে এসেছিলেন। মাজার জিয়ারত শেষে তাঁদের শ্রীপুর বুড়া মসজিদে যাওয়ার পরিকল্পনা ছিল। দুর্ঘটনায় তাঁরা অক্ষত রয়েছেন।

বোয়ালখালী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মতিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি।

প্রাইভেট কারের চালক আহত হয়েছেন এবং অন্য যাত্রীরা সুস্থ রয়েছেন বলে জানা গেছে।এদিকে, কী কারণে প্রাইভেট কারটির সঙ্গে ট্রেনের সংঘর্ষ হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে সাবেক শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, লুট নগদ টাকা ও স্বর্ণালংকার

১

যাচ্ছিস না কেন প্র্যাকটিসে?’ মা জানেন না, মেয়ে কেন ১৮ বছর বয়সে ক্রিকেট ছেড়েছিল

২

মামার আশ্রয়ে থেকে সেই মামার বাড়িই দখলের চেষ্টা, গাছ কাটার অভিযোগ ভাগিনার বিরুদ্ধে

৩

বোয়ালখালীতে ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ, আহত চালক; অক্ষত একই পরিবারের তিনজন

৪

শ্যামনগরে থামছে না সড়ক দুর্ঘটনা, দেড় মাসের ব্যবধানে আবারও প্রাণ গেল বাসের ধাক্কায়

৫

ছয়ফুল্লাকান্দিতে ১২০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

৬

হাতীবান্ধার মোকাদ্দেস নগরে সড়ক দুর্ঘটনা রোধে মানববন্ধন

৭

বাপাজসের গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক নির্বাচিত হলেন নোবিপ্রবির ইফতেখার হোসাইন

৮

খুলনার বৃহত্তম পুরাতন সাইকেলের হাট শাহপুরে, জমজমাট বৃহস্পতিবার

৯

বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য গবেষণা ও মুক্তবুদ্ধির চর্চা: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

গাড়ি থামিয়ে টাকা দাবির অভিযোগ, মীমাংসায় গিয়ে পুলিশের ধাক্কার শিকার বিএনপি নেতা!

১১

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে মিরসরাইয়ে মানববন্ধন

১২

বড়ভিটা ফাজিল মাদ্রাসায় নিয়োগ নিয়ে প্রশ্ন, সরকারি নথিতে পাঁচজনের নাম

১৩

শিববাড়ি মোড় নয়, বিকল্প ভেন্যুতে সমাবেশ চান খুলনাবাসী

১৪

ছেলের এইচএসসি পাসের পোস্ট ঘিরে বিতর্ক, বিলুপ্ত চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল কমিটি

১৫

রাজশাহীতে ১৬ বছরের কিশোরী নিখোঁজ, সন্ধান চায় পরিবার!

১৬

অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার, ১৭ লাখ টাকার মাদকসহ আটক ২

১৭

মিরসরাইয়ের মাঠ কাঁপানো কণ্ঠ সাইদুল ইসলাম, ধারাভাষ্যে মুগ্ধ হাজারো দর্শক

১৮

সবুজ বাংলা উত্তাল কলমেঃ মোহাম্মদ জিয়াউর রহমান

১৯

ঈশ্বরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, ইয়াবা-হেরোইনসহ গ্রেফতার ৬

২০