খুলনায় অনুষ্ঠিত ১১ দলীয় জোটের লংমার্চ কর্মসূচির পথসভা শেষে বাড়ি ফেরার পথে সাতক্ষীরায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে।
আজ শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় সাতক্ষীরার পাটকেলঘাটার কুমিরা এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন বাসে থাকা বহু যাত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাসটি সাতক্ষীরা সদর থানার ঘোনা এলাকা থেকে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে খুলনার জনসভায় যোগ দিতে গিয়েছিল। সমাবেশ শেষে সাতক্ষীরায় ফেরার পথে পাটকেলঘাটার কুমিরা এলাকায় পৌঁছালে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে।
ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের উদ্ধৃতি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।