রবিউল ইসলাম, দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি
৩১ অক্টোবর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কারাগারে ৮০তম জন্মদিনেও অমলিন ‘বাকের ভাই’: কিংবদন্তি আসাদুজ্জামান নূরের জীবনের নতুন অধ্যায়

বাংলা টেলিভিশন নাটকের ইতিহাসে ‘বাকের ভাই’ চরিত্র দিয়ে কোটি দর্শকের হৃদয়ে অমর আসন গড়ে নেওয়া কিংবদন্তি অভিনেতা ও বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূরের ৮০তম জন্মদিন আজ। তবে জীবনের এই বিশেষ মাইলফলকটি তাকে পার করতে হচ্ছে কারাগারের চার দেয়ালে।

আজ শনিবার (৩১ অক্টোবর) ৮০ বছরে পা দিলেন ১৯৪৬ সালে নীলফামারীতে জন্মগ্রহণ করা এই সংস্কৃতিজন। পিতা আবু নাজেম মোহাম্মদ আলী ও মা আমিনা বেগমের গৃহে জন্ম নেওয়া আসাদুজ্জামান নূর শৈশব থেকেই সাংস্কৃতিক আবহে বেড়ে ওঠেন। ষাটের দশকে ‘নাগরিক নাট্য সম্প্রদায়’-এর হাত ধরে তাঁর অভিনয়যাত্রার সূচনা। পরবর্তীতে হুমায়ূন আহমেদের কালজয়ী নাটক ‘কোথাও কেউ নেই’-এর ‘বাকের ভাই’ ছাড়াও ‘অয়োময়’, ‘এইসব দিনরাত্রি’, ‘বহুব্রীহি’ ও ‘আজ রবিবার’-এর মতো অসংখ্য নাটকে অভিনয় করে তিনি বাংলা সংস্কৃতির বাতিঘরে পরিণত হন। অভিনয়ে অনন্য অবদানের জন্য ২০১৮ সালে তিনি লাভ করেন দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘স্বাধীনতা পুরস্কার’।

সংস্কৃতিকর্মী পরিচয়ের বাইরেও তিনি নীলফামারী-২ আসন থেকে একাধিকবার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন এবং ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত সংস্কৃতি বিষয়কমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর বেইলি রোডের বাসভবন থেকে গ্রেপ্তারের পর থেকে তিনি কারাবন্দি রয়েছেন। আজ কারাগারে তাঁর তৃতীয় জন্মদিন পালিত হচ্ছে। এ উপলক্ষে তাঁর পুত্রবধূ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক কাজলী শেহরিন ইসলাম সামাজিক মাধ্যমে এক আবেগঘন বার্তা প্রকাশ করেন।

অভিনয়ের মাধ্যম দিয়ে কোটি বাঙালির হৃদয়ে স্থান করে নেওয়া এই কিংবদন্তি আশি স্পর্শ করলেও কালজয়ী ‘বাকের ভাই’ হিসেবে তাঁর আসন দর্শকের মনে আজও অমলিন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনার লংমার্চ থেকে ফেরার পথে সাতক্ষীরায় বাস খাদে, নিহত ১ ও আহত একাধিক

১

কারাগারে ৮০তম জন্মদিনেও অমলিন ‘বাকের ভাই’: কিংবদন্তি আসাদুজ্জামান নূরের জীবনের নতুন অধ্যায়

২

নোবিপ্রবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’, হাদি হত্যার দ্রুত বিচারের দাবি

৩

যশোরে লংমার্চের বহরে সাদিক কায়েমকে ঘিরে নেতাকর্মীদের উচ্ছ্বাস, বসুন্দিয়ায় পথসভা

৪

খুলনায় ১১ দলের লংমার্চের বহরের সামনে ককটেল বিস্ফোরণ, জনমনে আতঙ্ক

৫

নবীনগরে এইচএসসিতে পাসের হার মাত্র ৩৬.৯৫ শতাংশ, শূন্য পাস দুই কলেজে

৬

এইচএসসিতে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করলেন মাইলস্টোন কলেজের শিক্ষার্থী তানজিম আল হামীম

৭

মিরসরাইয়ে ইবনে আব্বাস (রা.) ইন্টারন্যাশনাল মাদরাসার ৫ হাফেজকে পাগড়ি ও ক্রেস্ট প্রদান

৮

এইচএসসিতে অকৃতকার্য হয়ে মাগুরায় দুই শিক্ষার্থীর মৃত্যু

৯

এইচএসসিতে প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের পাসের হার ৮০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১২ জন

১০

এইচএসসি ফেল করা ৪ লাখ শিক্ষার্থীর ফের পরীক্ষা এক মাসে!

১১

ফিরছে গ্রাম সরকার, বিএনপির ত্যাগীদের মূল্যায়নের ভাবনা

১২

রংপুর-১ আসনে শিক্ষার আলোয় বড় জয়: দুই ভিন্ন উদ্যোগে বরাদ্দ মিললো ১ কোটি ৬৯ লাখ টাকা!

১৩

জন্মের শতবর্ষেও অচিহ্নিত ভাষাশহীদ রফিকের কবর, ৭৫ বছরেও মেলেনি স

১৪

খুলনার মজিদ সরণিতে সাইনবোর্ড চুরির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ীরা

১৫

শাল্লায় জুমার নামাজের পর গ্রাম আদালতের সচেতনতামূলক লিফলেট বিতরণ

১৬

কুষ্টিয়া পুলিশ সুপারের সঙ্গে পূজা উদযাপন পরিষদের বিজয়ার শুভেচ্ছা বিনিময়

১৭

প্রবীণ দিবসে নোবিপ্রবি উপাচার্যকে সংবর্ধনা

১৮

কিশোরগঞ্জে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত

১৯

পাবনায় সোনাপাতিল বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত ২

২০