মোঃ জুবাইর | স্টাফ রিপোর্টার | কালান্তর নিউজ
২৩ অক্টোবর ২০২৬, ৪:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইন্দোনেশিয়ায় দাবানলের ধোঁয়ায় শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত সাড়ে ৩ লাখ মানুষ

ইন্দোনেশিয়ার বিভিন্ন অঞ্চলে বন ও ভূমিতে ছড়িয়ে পড়া দাবানলের বিষাক্ত ধোঁয়ায় দেশটিতে শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৩৩ হাজার ৪৭০ জন মানুষ। গত বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিবেশগত স্বাস্থ্য বিভাগের পরিচালক থান সুয়ান্তি জানান, প্রতিদিনই নতুন রোগী শনাক্ত হচ্ছেন। গত বুধবার নতুন করে ৪ হাজার ৫২২ জন আক্রান্ত হয়েছেন। সর্বশেষ বায়ুমান সূচকে দেশটির কয়েকটি অঞ্চলে বাতাসের মান বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। দাবানল নিয়ন্ত্রণে বর্তমানে রিয়াউ, জাম্বি, দক্ষিণ সুমাত্রা, পশ্চিম কালিমান্তান, দক্ষিণ কালিমান্তান ও মধ্য কালিমান্তান—এই ছয়টি প্রদেশে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ধোঁয়ার সাথে থাকা পিএম২.৫, কার্বন মনোক্সাইড এবং নাইট্রোজেন ডাই-অক্সাইডের মতো ক্ষতিকর উপাদান মানুষের ফুসফুস ও শ্বাসতন্ত্রের মারাত্মক ক্ষতি করছে।

এদিকে বন ও ভূমিতে বারবার আগুন লাগার এই ঘটনায় বিদেশি কোম্পানিগুলোর সরাসরি সম্পৃক্ততা থাকতে পারে বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তো। তিনি জানান, দীর্ঘ সময় ধরে অনুমতি নিয়ে কাজ করা কিছু কোম্পানি তিন থেকে ১২ বার পর্যন্ত নিয়ম লঙ্ঘন করেছে, এমনকি কোনো কোনো কোম্পানির বিরুদ্ধে ১৯ বার আইন ভাঙার অভিযোগ রয়েছে। প্রমাণ মিললে এসব বিদেশি কোম্পানির ব্যবসার লাইসেন্স বাতিল করে সেই জমি তরুণ ইন্দোনেশীয়দের ব্যবহারের অধিকার দেওয়ার ঘোষণা দেন তিনি।

দাবানল পরিস্থিতির চরম অবনতি ঘটায় পূর্ব কালিমান্তান প্রদেশের রাজধানী সামারিন্দায় হাজারো শিক্ষার্থী ও সাধারণ মানুষ রাজপথে নেমে বিক্ষোভ করেছেন। তারা এই সংকটকে ‘জাতীয় দুর্যোগ’ ঘোষণা করার জোরালো দাবি জানিয়েছেন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এল নিনোর প্রভাবে ইন্দোনেশিয়ায় এবার অস্বাভাবিক দীর্ঘ সময় ধরে শুষ্ক আবহাওয়া বিরাজ করায় দাবানল নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: খুলনায় জাতীয় ছাত্রশক্তির সংগঠক ফাহিম মিয়া স্থায়ীভাবে বহিষ্কৃত

১

Nouveau casino en ligne : les limites et les règles de jeu responsable

২

Spotify Review 2026

৩

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

৪

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৫

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৬

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৭

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৮

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৯

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

১০

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

১১

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১২

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১৩

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১৪

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৫

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৬

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৭

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৮

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৯

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

২০