কালান্তর নিউজ ডেস্ক
২১ অক্টোবর ২০২৬, ৫:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রায়পুরে প্রবাসী দম্পতিকে জিম্মি করে মারধর ও লুটপাট, কৃষকদল নেতা আটক

লক্ষ্মীপুরের রায়পুরে আত্মীয়ের বাসায় বেড়াতে আসা প্রবাসী দম্পতিকে জিম্মি করে এলোপাতাড়ি মারধর, স্বর্ণালংকার লুট ও ভিডিও ধারণ করার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। এ ঘটনায় রায়পুর পৌর কৃষক দলের সভাপতি প্রার্থী ও রায়পুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রিয়াদ হাসান বয়াতিকে আটক করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রায়পুর বাজারের দেনায়েতপুর এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শুক্রবার দুপুরে রায়পুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মীরগঞ্জ সড়কের এক ভাড়াবাসায় এই অমানবিক ঘটনা ঘটে। ভুক্তভোগী প্রবাসী সবুজের স্ত্রী মিলি আক্তারের বান্ধবীর মেয়ের জন্মদিনের দাওয়াতে ওই বাসায় গিয়েছিলেন এই দম্পতি। এ সময় অভিযুক্ত রিয়াদ হাসান বয়াতির নেতৃত্বে একদল দুর্বৃত্ত হঠাৎ বাসায় ঢুকে মিলি আক্তারের ওপর চড়াও হয় এবং প্রায় এক ভরি দুই আনা স্বর্ণালংকার লুট করে। মিলি বাধা দিলে তাকে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়।

পরবর্তীতে ওই প্রবাসী দম্পতিকে জিম্মি করে নগদ ২৫ হাজার টাকা ও ব্যাংকের কার্ড ছিনিয়ে নেওয়া হয়। শুধু তাই নয়, তাদের দুজনের মধ্যে অনৈতিক সম্পর্কের ভুয়া অভিযোগ তুলে এক কক্ষে আটকে রেখে জোরপূর্বক ভিডিও ধারণ করে দুর্বৃত্তরা। একপর্যায়ে ভুক্তভোগীরা তাঁদের বিয়ের কাবিননামা ও ছবি দেখালেও নানা ধরনের হুমকি-ধমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে অভিযুক্তরা।

এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসী সবুজ বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও পাঁচ-ছয়জনকে আসামি করে রায়পুর থানায় মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও রায়পুর থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম জানান, সিসিটিভি ফুটেজ ও প্রাথমিক তদন্তে ঘটনার সঙ্গে রিয়াদের সরাসরি সম্পৃক্ততা পাওয়া গেছে। তাঁকে আটক করে আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া চলছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: খুলনায় জাতীয় ছাত্রশক্তির সংগঠক ফাহিম মিয়া স্থায়ীভাবে বহিষ্কৃত

১

Nouveau casino en ligne : les limites et les règles de jeu responsable

২

Spotify Review 2026

৩

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

৪

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৫

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৬

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৭

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৮

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৯

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

১০

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

১১

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১২

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১৩

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১৪

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৫

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৬

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৭

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৮

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৯

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

২০