মোঃ ফারক আহমেদ (সুমন), বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
১৭ অক্টোবর ২০২৬, ২:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কসবায় মেয়ের সঙ্গে হাতাহাতির পর বৃদ্ধের রহস্যজনক মৃত্যু, মা-মেয়ে আটক

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পারিবারিক দ্বন্দ্বের জের ধরে মেয়ের সঙ্গে বাকবিতণ্ডা ও ধস্তাধ্বস্তির কিছুক্ষণ পরই খোরশেদ আলম (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যুর ঘটনা ঘটেছে। আঘাত নাকি বিষক্রিয়া—কোন কারণে তাঁর মৃত্যু হয়েছে তা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী ও মেয়েকে আটক করেছে।

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার কায়েমপুর ইউনিয়নের কায়েমপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত খোরশেদ আলম ওই গ্রামের মৃত মুর্তুজ আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে পারিবারিক বিষয় নিয়ে খোরশেদ আলমের সঙ্গে তাঁর বিবাহিত মেয়ে রাবেয়া আক্তারের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে খোরশেদ আলম মেয়েকে মারধর করলে আত্মরক্ষার্থে রাবেয়াও লাঠি দিয়ে বাবাকে আঘাত করেন। এর পরপরই বৃদ্ধ অসুস্থ হয়ে পড়লে তাঁকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

তবে আটক মেয়ে রাবেয়া আক্তার পুরো ঘটনার ভিন্ন বিবরণ দিয়ে জানান, হাতাহাতির পর তিনি বাবার কাছে ক্ষমা চেয়েছিলেন। কিন্তু এতেও অভিমান করে তাঁর বাবা গোপনে বিষাক্ত ‘কেরির বড়ি’ খেয়ে ফেলেন। পরে টের পেয়ে হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্ত্রী নুরজাহান বেগম ও মেয়ে রাবেয়া আক্তারকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Nouveau casino en ligne : les limites et les règles de jeu responsable

১

Spotify Review 2026

২

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

৩

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৪

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৫

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৬

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৭

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৮

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

৯

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

১০

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১১

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১২

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১৩

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৪

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৫

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৬

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৭

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৮

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

১৯

নাগেশ্বরীতে জুয়ার আসর থেকে যুবশক্তির নেতা আটক, ঘণ্টাখানেক পর মুচলেকায় মুক্তি

২০