কালান্তর নিউজ ডেস্ক
১ জুলাই ২০২৬, ৫:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চাটখিলে পুলিশের বিশেষ অভিযান: থাইল্যান্ডি জুয়ার মূল হোতাসহ গ্রেপ্তার ১০

নোয়াখালীর চাটখিল থানা পুলিশের চিরুনি অভিযানে থাইল্যান্ডি জুয়ার মূল হোতাসহ ১০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামি, জিআর পরোয়ানাভুক্ত আসামি, ধর্ষণ চেষ্টা মামলার আসামি এবং মাদক কারবারি রয়েছে। গতকাল মঙ্গলবার (৩০ জুন) চাটখিল উপজেলার বিভিন্ন এলাকা এবং ঢাকার বিমানবন্দর থানা এলাকায় পৃথক পৃথক সফল অভিযান চালিয়ে চাটখিল থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।

চায়ের দোকানে থাইল্যান্ডি জুয়া ও হাতেনাতে ৬ জন আটক:

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে চাটখিল থানার পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পরকোট ইউনিয়নের দশঘরিয়া বাজারের চাটখিল-রামগঞ্জ সড়কের পাশে অবস্থিত একটি চায়ের দোকানে বিশেষ অভিযান চালায়। এ সময় চায়ের দোকানের ভেতরে গোপনে থাইল্যান্ডি জুয়া (ডিজিটাল তিন গুটি-ছয় গুটির জুয়া) খেলা অবস্থায় জুয়ার আলামতসহ মূল হোতাসহ ৬ জুয়াড়িকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জের মোঃ আব্দুস ছাত্তার (৩৬), চাটখিলের পশ্চিম পরকোট এলাকার মোঃ সোহেল হোসেন (৩৫), নুর নবী (৩৪), মোঃ কবির হোসেন (৪১), ইকবাল (৪৫) ও টিপু সুলতান (২৯)।

এলাকাবাসীর স্বস্তি ও প্রতিক্রিয়া:

এই ডিজিটাল জুয়া সিন্ডিকেট গ্রেপ্তার হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন চাটখিলের সাধারণ মানুষ। আবিদ রহমান নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, “এই থাইল্যান্ডি জুয়া বা ডিজিটাল জুয়া খেলাটা আমাদের এলাকার তরুণ ও যুবসমাজকে ধ্বংস করে দিচ্ছিল। দিনমজুর থেকে শুরু করে স্কুল-কলেজের ছেলেরা পর্যন্ত চায়ের দোকানে বসে মোবাইলে সর্বস্বান্ত হচ্ছিল। জুয়ার টাকার জন্য এলাকায় চুরি-ছিনতাইও বাড়ছিল। পুলিশ যে আজ দোকানের ভেতর হাতেনাতে এদের ধরেছে, এতে আমরা অত্যন্ত খুশি।”

বিমানবন্দরে সাজাপ্রাপ্ত ও এলাকায় অন্যান্য আসামি গ্রেপ্তার:

এদিকে, চাটখিল থানা পুলিশের একটি চৌকস টিম তথ্য-প্রযুক্তির সহায়তায় ঢাকার বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে জিআর মামলার ৫ বছরের সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি আরমান হোসেন রাজুকে গ্রেপ্তার করেছে। রাজু চাটখিলের পুরুষোত্তমপুর গ্রামের মৃত মোঃ সেলিম হোসেনের ছেলে।

এছাড়াও পৃথক অভিযানে চাটখিল পৌরসভার চাটখিল গ্রাম থেকে ধর্ষণ চেষ্টা মামলার আসামি আনোয়ার হোসেন (৫০) এবং পশ্চিম ফতেহপুর গ্রাম থেকে জিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি মোঃ ইব্রাহিম খলিল ওরফে ইমন (২২)-কে গ্রেপ্তার করা হয়। একই সাথে খিলপাড়া ইউনিয়নের মল্লিকাদীঘির পাড়া এলাকা থেকে গাঁজাসহ ইয়াসিন আরাফাত সৌরভ (২২) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের বক্তব্য:

অভিযানের বিষয়ে চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল মোন্নাফ বলেন, “থাইল্যান্ডি জুয়ার মতো সামাজিক ব্যাধি তরুণ সমাজ ও পরিবারগুলোকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। আমরা চাটখিল উপজেলাকে সম্পূর্ণ অপরাধমুক্ত রাখতে বদ্ধপরিকর। তারই ধারাবাহিকতায় এই চক্রের মূল হোতাসহ ১০ জনকে আইনের আওতায় আনা হয়েছে। চাটখিলে জুয়া, মাদক, নারী নির্যাতন বা কোনো ধরনের অপরাধ বরদাশত করা হবে না। জনস্বার্থে এই বিশেষ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সকল আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০