কালান্তর নিউজ ডেস্ক
৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাগুরায় ইছাখাদা–রাঘবদাইড় সড়কের বেহাল দশা, ঝুঁকি নিয়ে চলাচল করছে সাধারণ মানুষ

মাগুরায় ইছাখাদা–রাঘবদাইড় সড়কের বেহাল দশা, ঝুঁকি নিয়ে চলাচল করছে সাধারণ মানুষ

মাগুরা প্রতিনিধি: কাজী সাইমুম সিরাজ
মাগুরা সদর উপজেলার ইছাখাদা নতুন বাজার থেকে রাঘবদাইড় ইউনিয়ন সড়কের বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। সড়কের বিভিন্ন অংশ ভেঙে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচল প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা নিয়ে চলাচল করছেন সাধারণ মানুষ।

৮ আগস্ট ২০২৬ ইং, আনুমানিক বিকেল ৫টার দিকে ইছাখাদা থেকে পাকা কাঞ্চনপুর সড়কের দিকে যাওয়ার সময় বালুবোঝাই একটি ১০ চাকার ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে পড়ে। স্থানীয়দের দাবি, একই স্থানে এর আগেও একাধিকবার লোড গাড়ি উল্টে পড়ার ঘটনা ঘটেছে। কিন্তু বারবার দুর্ঘটনা ঘটলেও সড়ক সংস্কারে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ইছাখাদা নতুন বাজার থেকে রাঘবদাইড় ইউনিয়ন পর্যন্ত সড়কটির বিভিন্ন অংশ ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে। সামান্য বৃষ্টি হলেই গর্তগুলো আরও ভয়াবহ আকার ধারণ করে। ভারী বালুবাহী ট্রাকসহ অন্যান্য যানবাহন চলাচলের সময় দুর্ঘটনার ঝুঁকি বহুগুণ বেড়ে যায়।

এলাকাবাসীর অভিযোগ, সড়কের দুরবস্থা নিয়ে এর আগেও বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়েছে। তারপরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ চোখে পড়ছে না। ফলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে।

প্রশ্ন উঠেছে—আর কত দুর্ঘটনা ঘটলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়বে?

এলাকাবাসীর দাবি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED), উপজেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ দ্রুত সরেজমিনে সড়কটি পরিদর্শন করে ঝুঁকিপূর্ণ অংশগুলো জরুরি ভিত্তিতে সংস্কার করুক। একই সঙ্গে ভারী যানবাহন চলাচলের উপযোগী করে সড়কটির স্থায়ী সংস্কারের উদ্যোগ নেওয়া হোক।

উল্লেখ্য, মাগুরা জেলার গ্রামীণ সড়ক উন্নয়নে LGED-এর চলমান প্রকল্প রয়েছে এবং সরকারি প্রকল্প নথিতে ইছাখাদা-সংলগ্ন সড়ক উন্নয়নের কাজও অন্তর্ভুক্ত থাকার তথ্য পাওয়া যায়।

স্থানীয়দের সরল প্রশ্ন—এই সড়কে আর কতগুলো গাড়ি উল্টে পড়লে, আর কত মানুষ দুর্ঘটনার শিকার হলে কর্তৃপক্ষের নজরে আসবে?

দ্রুত সড়ক সংস্কার করে জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০