চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা, ৫৯ পিস বিভিন্ন ব্র্যান্ডের ইউনানী ওষুধ ও নগদ ১০ হাজার টাকাসহ গিয়াস উদ্দিন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ৭ টার সময় বারইয়ারহাট পৌরসভার অলংকার হোটেলের সামনে গিয়াস স্টোর নামের একটি পান দোকানে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় গিয়াস স্টোর থেকে ২০০ পিস ইয়াবা, ৫৯ পিস বিভিন্ন ব্র্যান্ডের ইউনানী ওষুধ এবং নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে গ্রেপ্তার ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে রান্নাঘরের ওপরের একটি গোপন কক্ষ থেকে ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার গিয়াস উদ্দিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।