দিনাজপুর জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্সের পুকুরে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) দিনাজপুর পুলিশ লাইন্সের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা মৎস্য কর্মকর্তা মোঃ তারিফুর রহমান সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আনোয়ার হোসেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আব্দুল হালিম, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণ, আরআই, পুলিশ লাইন্স, দিনাজপুরসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সংশ্লিষ্টরা জানান, পুলিশ লাইন্সের জলাশয়ের যথাযথ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি মাছের উৎপাদন বৃদ্ধি ও জলজ সম্পদ সংরক্ষণে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে জলাশয়কে উৎপাদনমুখী কাজে ব্যবহারের মাধ্যমে জেলা পুলিশের নিজস্ব সম্পদ ব্যবস্থাপনাও আরও কার্যকর হবে।