কালান্তর নিউজ ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২৬, ৪:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিঠাছরা বাজারে থ্রি-হুইলার অটোরিকশার দৌরাত্ম্য, যানজটে নাকাল পথচারী

 

চট্টগ্রামের মিরসরাই উপজেলার মিঠাছরা বাজারে থ্রি-হুইলার অটোরিকশার অবাধ চলাচল ও যত্রতত্র পার্কিংয়ের কারণে যানজট ও বিশৃঙ্খলা দিন দিন বাড়ছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে মিঠাছরা বাজার এলাকায় এমন চিত্র দেখা যায়।

স্থানীয়দের অভিযোগ, বাজারের গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথের বিভিন্ন স্থানে থ্রি-হুইলার অটোরিকশা দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করানো হচ্ছে। এতে সড়কের জায়গা সংকুচিত হয়ে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। পাশাপাশি পথচারীদেরও ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করতে হচ্ছে।

ব্যস্ত সময়ে একই স্থানে একাধিক অটোরিকশা দাঁড়িয়ে থাকায় সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। এতে স্কুল-কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ী, পথচারী ও সাধারণ যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

স্থানীয়দের দাবি, এসব থ্রি-হুইলার অটোরিকশার বৈধতা, রুট ও পার্কিং ব্যবস্থাপনা নিয়ে কার্যকর নজরদারি প্রয়োজন। অবৈধ বা অনুমোদনহীন যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বৈধ অটোরিকশাগুলোর জন্য নির্দিষ্ট স্ট্যান্ড ও যাত্রী ওঠানামার স্থান নির্ধারণ করা জরুরি।

এ ক্ষেত্রে বাজার কমিটি ও প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। বাজারের যানজট ও বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে বাজার কমিটি নিয়মিত নজরদারি করবে কি না এবং প্রশাসন অবৈধ থ্রি-হুইলার ও যত্রতত্র পার্কিংয়ের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেবে, তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয়রা বলছেন, শুধু অভিযান চালিয়ে সাময়িকভাবে যানজট নিয়ন্ত্রণ নয়, বরং দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে বাজারে সুশৃঙ্খল যান চলাচল নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নির্দিষ্ট স্ট্যান্ড স্থাপন, যত্রতত্র পার্কিং বন্ধ এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Nouveau casino en ligne : les limites et les règles de jeu responsable

১

Spotify Review 2026

২

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

৩

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৪

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৫

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৬

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৭

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৮

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

৯

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

১০

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১১

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১২

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১৩

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৪

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৫

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৬

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৭

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৮

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

১৯

নাগেশ্বরীতে জুয়ার আসর থেকে যুবশক্তির নেতা আটক, ঘণ্টাখানেক পর মুচলেকায় মুক্তি

২০