কালান্তর নিউজ ডেস্ক
১৩ মে ২০২৬, ৮:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কে এই আনিকা ফারদিন? যার সঙ্গে গাঁটছড়া বাঁধলেন ভিপি সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েমের বিয়ের আকদ সম্পন্ন হয়েছে। আজ বুধবার (১৩ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এই বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়। বিয়ের পর থেকেই পাঠকদের মাঝে কৌতূহল তৈরি হয়েছে— কে এই সাদিক কায়েমের সহধর্মিণী আনিকা ফারদিন?

পারিবারিক পরিচয় ও পেশা:

সাদিক কায়েমের সহধর্মিণী আনিকা ফারদিন ফরায়েজি পেশায় একজন চিকিৎসক। তার স্থায়ী নিবাস কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়। আনিকার বাবা আইয়ুব আলী ফরায়েজি দেশের একজন বিশিষ্ট ব্যবসায়ী। তিনি রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং প্রবাসী বাংলা প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তার মা রুকসানা পারভীন আসমা।

আবেগঘন মুহূর্ত ও অতিথিবৃন্দ:

আকদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এছাড়াও জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

আকদ পরবর্তী মোনাজাতে শহীদ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনার সময় সাদিক কায়েমকে অঝোরে কাঁদতে দেখা যায়, যা সেখানে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।

জমকালো আয়োজন:

জানা গেছে, আজ সন্ধ্যা ৭টার পর রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে বিয়ের মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই বিয়ে উপলক্ষে সাদিক কায়েম ইতোমধ্যেই সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন বীর বিক্রমসহ দেশের বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানিয়েছেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০