মাফিকুল ইসলাম, ফুলবাড়ী {দিনাজপুর} প্রতিনিধি
২৬ জুন ২০২৬, ১:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কালনদীতে গোসল করতে নেমে একই পরিবারের ৩ নারীর মর্মান্তিক মৃত্যু

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ১০ নম্বর হরিরামপুর ইউনিয়নের মধ্যপাড়া পাথরখনি সংলগ্ন কালনদীতে গোসল করতে নেমে একই পরিবারের তিন নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে এই হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন— আকলিমা খাতুন (১৬), দুলালী খাতুন (২৩) ও সুরভী (১৩)। তাঁরা উপজেলার হরিরামপুর ইউনিয়নের ভাদুরীপাড়া গ্রামের বাসিন্দা।

স্রোতের টানে তলিয়ে গেলেন তিন নারী: স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরের দিকে পরিবারের ওই তিন সদস্য মধ্যপাড়া বাজারের পেছনে কালনদীতে একসঙ্গে গোসল করতে নামেন। একপর্যায়ে সাঁতার না জানার কারণে নদীর তীব্র স্রোত ও পানির গভীরে তারা তলিয়ে যেতে থাকেন। তাঁদের বাঁচাও বাঁচাও চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন। নদী থেকে যখন তাঁদের উদ্ধার করে টেনে তোলা হয়, ততক্ষণে তিনজনেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

এলাকায় কান্নার রোল: নিমেষের মধ্যে একই পরিবারের তিনটি তাজা প্রাণ এভাবে চলে যাওয়ায় পুরো ভাদুরীপাড়া গ্রামে এখন শোকের মাতম ও কান্নার রোল চলছে। কোনো সান্ত্বনাই এই পরিবারটিকে শান্ত করতে পারছে না।

পরিবারের পাশে ইউপি চেয়ারম্যান, দাফনে অনুদান:

এদিকে মর্মান্তিক এই ঘটনার খবর পেয়ে নিহতদের ভাদুরীবাজার সংলগ্ন বাড়িতে দ্রুত ছুটে যান ১০ নম্বর হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম সোহাগ। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের জড়িয়ে ধরে সান্ত্বনা দেন এবং গভীর সমবেদনা প্রকাশ করেন। চেয়ারম্যান তাঁর ব্যক্তিগত পক্ষ থেকে তাৎক্ষণিক সহযোগিতা হিসেবে নিহতদের দাফন-কাফনের আনুষ্ঠানিকতার জন্য নগদ ৩০ হাজার টাকা অনুদান প্রদান করেন এবং ভবিষ্যতে এই অসহায় পরিবারের পাশে থাকার দৃঢ় আশ্বাস দেন।

খবর পেয়ে পার্বতীপুর মডেল থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি সহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করে। পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০