শহীদুল ইসলাম শরীফ, দোহার {ঢাকা} প্রতিনিধি
১৫ জুলাই ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে তীব্র জলাবদ্ধতা; পানিবন্দী অসহায়দের ঘরে খাবার পৌঁছে দিল “টিম দোহার”

কয়েকদিনের টানা ও ভারী বর্ষণে ঢাকা জেলার দোহার উপজেলার বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে করে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন উপজেলার নিচু এলাকার মানুষ। বিশেষ করে নারিশা ইউনিয়নের বেশ কিছু গ্রামের বহু পরিবার পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন। এমন চরম দুর্যোগপূর্ণ মুহূর্তে জলাবদ্ধতায় আটকে পড়া এসব অসহায় ও পানিবন্দী পরিবারের পাশে দাঁড়িয়েছে স্থানীয় মানবিক ও সামাজিক সংগঠন “টিম দোহার”।

আজ বুধবার (১৫ জুলাই ২০২৬) দুপুরে টিম দোহারের একঝাঁক স্বেচ্ছাসেবী ও সদস্য নারিশার জলাবদ্ধ এলাকায় বাড়ি বাড়ি গিয়ে আটকে পড়া মানুষদের মাঝে রান্না করা এবং শুকনো খাবার পৌঁছে দেন।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, টানা বৃষ্টির কারণে নিচু এলাকার অনেক ঘরের উনুন জ্বলছে না। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও দিনমজুর পরিবারগুলো চরম খাদ্য সংকটে পড়েছেন। এই পরিস্থিতিতে অন্তত সাময়িকভাবে তাদের মুখে অন্ন তুলে দিতেই এই তাৎক্ষণিক উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে নারিশার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়।

টিম দোহারের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন সমাজ। তারা বলছেন, সরকারি বা প্রশাসনিক সহায়তার পাশাপাশি স্থানীয় যুবসমাজের এমন ঐক্যবদ্ধ প্রয়াস দুর্যোগকালে বিপন্ন মানুষের মনে নতুন করে বাঁচার আশা ও সাহস জোগায়।

খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন “টিম দোহার”-এর সভাপতি সোহেল, সক্রিয় সদস্য বোরহান ও সাবেক ব্যাংকার মোঃ কবির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং যুবসমাজের প্রতিনিধিরা।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০