মিহির রঞ্জন, ফুলতলা {খুলনা} প্রতিনিধি
১ অক্টোবর ২০২৬, ৭:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সৈয়দ আশরাফ আলী পাবলিক লাইব্রেরিতে বই পাঠ, গজল ও কবিতা পাঠ প্রতিযোগিতা

খুলনার ফুলবাড়ীগেট কুয়েট রোডে সৈয়দ আশরাফ আলী পাবলিক লাইব্রেরির আয়োজনে বই পাঠ, গজল ও কবিতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৪টায় ফুলবাড়ীগেট কুয়েট রোডস্থ সৈয়দ আশরাফ আলী পাবলিক লাইব্রেরি ভবনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে স্থানীয় মহেশ্বরপাশা কৃষ্ণমোহন উচ্চ বিদ্যালয়, খানাবাড়ি গার্লস স্কুল, ইউসেপ মজিদ টেকনিক্যাল স্কুল ও রিজার্ভ ফোর্স মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সাবেক উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ নওশের আলী মোড়ল।

বিশেষ অতিথি ছিলেন কুয়েটের পরীক্ষা নিয়ন্ত্রক মো. তৈয়বুর রহমান এবং জাহানাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের সহযোগী অধ্যাপক মো. আসাদুজ্জামান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেখক, সাহিত্যিক, সমাজসেবক ও শিক্ষাবিদ এবং সৈয়দ আশরাফ আলী পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ আশরাফ আলী।

এ সময় আরও উপস্থিত ছিলেন কৃষ্ণমোহন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তপন বর্মন, গাংচিল খানজাহান আলী থানা শাখার সভাপতি আব্দুর রহমান, ইউসেপ মজিদ টেকনিক্যাল স্কুলের সহকারী শিক্ষিকা হোসনেয়ারা খাতুন, কৃষ্ণমোহন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শিউলি আক্তার, বিশিষ্ট ব্যবসায়ী কমলেশ বাবু এবং দিঘলিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মমতাজ শিরীন ময়না।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও বই বিতরণ করা হয়।

সৈয়দ আশরাফ আলী বলেন, লাইব্রেরির উদ্যোগে এর আগে মহান হাজী মহসিনের ওপর আলোচনা সভা, ডেঙ্গু প্রতিরোধবিষয়ক আলোচনা সভা, রবীন্দ্রজয়ন্তী, নজরুলজয়ন্তী ও হাম প্রতিরোধবিষয়ক আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

ভবিষ্যতেও শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে জ্ঞানচর্চা এবং পাঠাভ্যাস গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: খুলনায় জাতীয় ছাত্রশক্তির সংগঠক ফাহিম মিয়া স্থায়ীভাবে বহিষ্কৃত

১

Nouveau casino en ligne : les limites et les règles de jeu responsable

২

Spotify Review 2026

৩

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

৪

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৫

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৬

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৭

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৮

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৯

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

১০

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

১১

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১২

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১৩

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১৪

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৫

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৬

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৭

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৮

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৯

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

২০