ইয়াসিন আলী, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
১৪ অগাস্ট ২০২৬, ৪:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্যামনগরে কালীপূজার সমাপনীতে সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন; ধীবর পাড়ায় মাস্টার আব্দুল ওয়াহেদের শুভেচ্ছা

সাতক্ষীরার শ্যামনগর পৌরসভার অন্তর্গত কল্যাণপুর স্লুইসগেট সংলগ্ন ধীবর পাড়ায় ধীবর সম্প্রদায়ের উদ্যোগে আয়োজিত তিনদিনব্যাপী শ্রী শ্রী কালীপূজার বর্ণাঢ্য উৎসবের সফল সমাপনী অনুষ্ঠিত হয়েছে। সমাপনী দিনে পূজামণ্ডপ প্রাঙ্গণে হাজারো মানুষের উপস্থিতিতে সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের এক অনন্য পরিবেশের সৃষ্টি হয়।

প্রতিমা বিসর্জনের পূর্বমুহূর্তে আয়োজিত এই উৎসবে সহস্রাধিক নারী-পুরুষ, শিশু-কিশোরসহ নানা শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি পুরো এলাকাকে উৎসবমুখর করে তোলে।

উৎসবে পৌর বিএনপির নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন শ্যামনগর উপজেলা বিএনপির অভিভাবক, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী, উপজেলা নাগরিক অধিকার ও সমন্বয় কমিটির সভাপতি এবং শ্যামনগর বিআরডিবি-এর চেয়ারম্যান বর্ষীয়ান জননেতা আলহাজ্ব মাস্টার আব্দুল ওয়াহেদ।

উপস্থিত সনাতন ধর্মাবলম্বীসহ সকলের উদ্দেশ্যে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জ্ঞাপন করেন। সংবর্ধনা ও শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের। যুগ যুগ ধরে আমরা যে অসাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক ভ্রাতৃত্ববোধ বজায় রেখে চলছি, তা ভবিষ্যতে আরও সুদৃঢ় রাখতে হবে।”

তাঁর অনুপ্রেরণামূলক বক্তব্য শেষ হতেই পূজামণ্ডপে উপস্থিত মা-বোনেরা উলুধ্বনি দেন এবং সর্বস্তরের জনতা করতালির মাধ্যমে পুরো এলাকা মুখরিত করে তোলেন, যা উৎসবের আনন্দে ভিন্ন মাত্রা যোগ করে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০