আবু বকর ছিদ্দিক খান, লৌহজং (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
১৯ জুলাই ২০২৬, ৫:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লৌহজংয়ে শ্রমিক দলের বৃক্ষরোপণ কর্মসূচি; সবুজ বাংলাদেশ গড়ার আহ্বান

দেশব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির অংশ হিসেবে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে উপজেলা শ্রমিক দল। গতকাল শনিবার (১৮ জুলাই) বিকেল ৫টায় উপজেলার মৌছা আমেনা হাকিম দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এ বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ এবং স্থানীয়দের মাঝে বিতরণ করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, “জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও নিরাপদ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।” তিনি আরও উল্লেখ করেন, দলের শীর্ষ নেতৃত্ব ঘোষিত দেশব্যাপী এই সবুজায়ন কর্মসূচি সফল করতে প্রতিটি স্তরের নেতাকর্মীসহ সাধারণ মানুষকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মমতাজ আলো। তিনি পরিবেশ সংরক্ষণে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সর্বস্তরের জনগণের সক্রিয় অংশগ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

কর্মসূচির প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় শ্রমিক দলের সহ-সাধারণ সম্পাদক ও মুন্সীগঞ্জ জেলা শ্রমিক দলের সভাপতি আলহাজ জাহাঙ্গীর আলম। তিনি বলেন, একটি গাছ মানুষের জীবন, পরিবেশ ও অর্থনীতির সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত। দেশের প্রতিটি নাগরিককে অন্তত একটি করে ফলজ বা ঔষধি গাছ লাগিয়ে তা সঠিক পরিচর্যা করার আহ্বান জানান তিনি।

লৌহজং উপজেলা শ্রমিক দলের সভাপতি আওলাদ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভাটি সঞ্চালনা করেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক বাচ্চু হাওলাদার। এ সময় লৌহজং উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের শ্রমিক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এছাড়াও বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশ নেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিরা মাদ্রাসা প্রাঙ্গণে প্রতীকীভাবে বৃক্ষরোপণ করেন। বক্তারা আশা প্রকাশ করেন, পরিবেশ রক্ষায় তাদের এই ধারাবাহিক বৃক্ষরোপণ কর্মসূচি আগামীতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: খুলনায় জাতীয় ছাত্রশক্তির সংগঠক ফাহিম মিয়া স্থায়ীভাবে বহিষ্কৃত

১

Nouveau casino en ligne : les limites et les règles de jeu responsable

২

Spotify Review 2026

৩

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

৪

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৫

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৬

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৭

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৮

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৯

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

১০

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

১১

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১২

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১৩

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১৪

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৫

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৬

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৭

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৮

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৯

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

২০