মাফিকুল ইসলাম, ফুলবাড়ী {দিনাজপুর} প্রতিনিধি
২৩ অগাস্ট ২০২৬, ৬:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পার্বতীপুরে শালকাঠসহ পিকআপ গাড়ি আটক, নেপথ্যের চক্রকে চিহ্নিতে তদন্তের দাবি

দিনাজপুরের পার্বতীপুরে অবৈধভাবে শালকাঠ পরিবহনের সময় কাঠবোঝাই একটি পিকআপ আটক করেছে বন বিভাগ। শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে মধ্যপাড়া রেঞ্জের আওতাধীন বনাঞ্চল এলাকায় অভিযান চালিয়ে এই কাঠ ও গাড়ি জব্দ করা হয়।

বন বিভাগ সূত্রে জানা যায়, বনাঞ্চল থেকে অবৈধভাবে কাঠ পাচার হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে মধ্যপাড়া রেঞ্জ কর্মকর্তা আল আমিনের নেতৃত্বে বন বিভাগের একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে সন্দেহভাজন পিকআপটিকে থামিয়ে তল্লাশি চাললে তা থেকে বিপুল পরিমাণ শালকাঠ উদ্ধার করা হয়। পরবর্তীতে গাড়ি ও কাঠ বন বিভাগের হেফাজতে নেওয়া হয়।

স্থানীয় বাসিন্দারা বন বিভাগের এই সময়োপযোগী অভিযানকে সাধুবাদ জানিয়েছেন। তবে স্থানীয় সচেতন মহলের দাবি—শুধুমাত্র কাঠ ও গাড়ি আটক করাই যথেষ্ট নয়। জব্দকৃত এই মূল্যবান শালকাঠ বনাঞ্চলের ঠিক কোন স্থান থেকে কাটা হয়েছে এবং এর পেছনে কোন প্রভাবশালীরা জড়িত, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খুঁজে বের করতে হবে। মূল চক্রকে চিহ্নিত করতে পারলে বনাঞ্চলের এই জাতীয় সম্পদ রক্ষা করা সহজ হবে বলে মনে করছেন তাঁরা।

এ বিষয়ে মধ্যপাড়া রেঞ্জ কর্মকর্তা জানান, আটককৃত যানবাহন ও জব্দ করা শালকাঠের বিষয়ে বন আইনের নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। বনজ সম্পদ রক্ষায় তাদের এই টহল ও নজরদারি জোরদার থাকবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০