কালান্তর নিউজ ডেস্ক
২৪ মে ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণ করতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সব সিটি করপোরেশন ও পৌরসভা এলাকায় জবাই হওয়া কোরবানির পশুর বর্জ্য ঈদের দিন দুপুর ১২টা থেকে দিবাগত রাত ১২টার মধ্যে (সর্বোচ্চ ১২ ঘণ্টা) অপসারণ করতে হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে অনুশাসন জারি করেছেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

আজ রোববার (২৪ ২৪ মে) দুপুরে বগুড়া সিটি করপোরেশন মিলনায়তনে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা জানান। সভায় বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম ঈদের দিন রাত আটটার মধ্যে (মাত্র ৮ ঘণ্টায়) নগরীর সব বর্জ্য অপসারণ সম্পন্ন করার ঘোষণা দিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দেন।

বগুড়াকে নিয়ে সরকারের মেগা পরিকল্পনা:

বগুড়া সিটি করপোরেশনকে ঘিরে সরকারের নানা আধুনিক উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, “বগুড়া যেহেতু প্রধানমন্ত্রী তারেক রহমানের শহর এবং নতুন সিটি করপোরেশন, সে কারণে এটিকে সুন্দর ও পরিকল্পিতভাবে সাজাতে ইতিমধ্যে প্রধানমন্ত্রী অনুশাসন জারি করেছেন।” সভায় তিনি বগুড়ার জন্য বেশ কয়েকটি মেগা প্রকল্পের অগ্রগতি প্রকাশ করেন:

বগুড়া ওয়াসা গঠন: মহানগর এলাকায় পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন নিশ্চিত করতে ‘বগুড়া ওয়াসা’ গঠনের কার্যক্রম দ্রুত গতিতে চলছে। শিগগিরই সংস্থাটি নগরীর পানি ও পয়োনিষ্কাশনের দায়িত্ব নেবে।

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ (বউক): পরিকল্পিত শহরায়ণ ও নতুন নতুন আবাসন নিশ্চিত করতে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ’ (BUK) গঠন প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে।

বগুড়া মেট্রোপলিটন পুলিশ (বিএমপি): নগরবাসীর আধুনিক ও নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে শিগগিরই চালু হচ্ছে ‘বগুড়া মহানগর পুলিশ’ বা বিএমপির কার্যক্রম।

এসি বাস সার্ভিস (টাউন সার্ভিস): শহরের যানজট নিরসনে মাটিডালী থেকে বনানী প্রধান সড়কে সব ধরনের রিকশা, অটোরিকশা, ভ্যানসহ অযান্ত্রিক যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। এর পরিবর্তে এই রুটে চালু হবে আধুনিক শীতাতপনিয়ন্ত্রিত (AC) বাস সার্ভিস। বুয়েটের (BUET) একটি বিশেষজ্ঞ দল ইতিমধ্যে এই সড়কের সম্ভাব্যতা যাচাই শেষ করেছে।

রেলগেটে ওভারপাস নির্মাণ: মহানগরের ভেতর থেকে তিনটি রেলগেট অপসারণের দীর্ঘদিনের মহাপরিকল্পনা রয়েছে। সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ চালু হলে যানজট আরও বাড়বে। তাই বুয়েটের বিশেষজ্ঞ দলের পরামর্শে এই তিনটি রেলগেটে ওভারপাস নির্মাণের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে। সড়ক বিভাগ ফান্ডের কারণে এটি করতে না পারলে সিটি করপোরেশনের নিজস্ব অর্থায়নে ওভারপাস নির্মাণ করা হবে।

প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তাঁর পরবর্তী বগুড়া সফরের সময় একযোগে বগুড়া মহানগর পুলিশ (বিএমপি), বগুড়া ওয়াসা, বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ (বউক), বহুল আকাঙ্ক্ষিত বগুড়া-সিরাজগঞ্জ রেললাইন নির্মাণকাজ এবং বগুড়া ফুটবল স্টেডিয়ামের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বগুড়া–৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম, বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান এবং পুলিশ সুপার সায়েম মাহমুদসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যা মামলা: আসামি সোহেল ও স্ত্রীর পক্ষে লড়তে রাষ্ট্রীয় খরচে ‘স্টেট ডিফেন্স’ আইনজীবী নিয়োগ

কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণ করতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ঈদের কেনাকাটা: ৫০ হাজার টাকার মধ্যে সেরা ৭টি স্মার্টফোন

মাদ্রাসায় যৌন নিপীড়ন বন্ধে কমিশন গঠনসহ শায়খ আহমাদুল্লাহর একগুচ্ছ জরুরি প্রস্তাব

হামে প্রতিদিন গড় মৃত্যু ৭ জনের বেশি, ৫০০ ছাড়াল শিশু মৃত্যু

রামিসা হত্যা মামলা: সিআইডি’র ডিএনএ রিপোর্ট হস্তান্তর; রোববারই জমা হতে পারে চার্জশিট

বাংলাদেশ ব্যাংকের ৬০ হাজার কোটি টাকার তহবিল

আজ টিভিতে যা দেখবেন: ঢাকা প্রিমিয়ার লিগ ও জার্মান কাপের ফাইনাল

‘ছোটবেলায় আমিও অশালীন স্পর্শের শিকার হয়েছিলাম’: উর্বী

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর হামলা; ফেসবুকে ‘প্লিজ সেভ আস’ পোস্ট ভাইরাল

১০

ইতিহাসে প্রথম: ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হলেন আলেম মুফতি মুহিববুল্লা হিল বাকী

১১

রামিসা হত্যা মামলা: আসামিপক্ষে লড়বেন না ঢাকা বারের কোনো আইনজীবী

১২

পল্লবীতে শিশু হত্যা: ন্যায়বিচারের দৃষ্টান্ত স্থাপন এখন সময়ের দাবি

১৩

ব্যাংক এশিয়ায় বড় নিয়োগ বিজ্ঞপ্তি; ‘ট্রেইনি অফিসার’ পদে আবেদনের সুযোগ

১৪

ঈদের ছুটিতে জবি শিক্ষার্থীদের উচ্ছ্বাস; আসন পেতে ১২ ঘণ্টা আগেই ক্যাম্পাসে ভিড়

১৫

বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবের তীব্র বিরোধিতা; ভোক্তার স্বার্থ অগ্রাধিকার দেওয়ার আশ্বাস বিইআরসির

১৬

শিশু ধর্ষণের অভিযোগে রণক্ষেত্র চট্টগ্রাম, পুলিশের গাড়িতে আগুন

১৭

রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন করতে চায় ইসি: সিইসি এ এম এম নাসির উদ্দিন

১৮

এবার আসছে ‘ফ্যামিলি ট্রি’; মাত্র এক কার্ডেই মিলবে সরকারের সব সুবিধা

১৯

পশ্চিমবঙ্গে সিএএ কার্যকর, ‘অবৈধ’ বাংলাদেশিদের ফেরত পাঠানোর ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

২০