মিহির রঞ্জন, ফুলতলা {খুলনা} প্রতিনিধি
১৬ জুলাই ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনার আফিল গেটে যথাযোগ্য মর্যাদায় শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপিত

সারা দেশের মতো খুলনার খান জাহান আলী থানাধীন আফিল গেট পালপাড়া এলাকাতেও অত্যন্ত ভাবগাম্ভীর্য, ধর্মীয় উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের পবিত্র রথযাত্রা উদযাপিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে রথযাত্রার শুভ উদ্বোধন করা হয়। এরপর আফিল গেট চেকপোস্ট থেকে শুরু হয় মূল শোভাযাত্রা। সেখানে সমবেত হওয়া শত শত সনাতন ধর্মাবলম্বী ভক্ত উলুধ্বনি ও শঙ্খনাদের মধ্য দিয়ে ভক্তিভরে রশি টেনে জগন্নাথ দেবের রথ নিয়ে খুলনা-যশোর মহাসড়কসহ আশপাশের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। বর্ণাঢ্য এই শোভাযাত্রাটি পরে আফিল গেট পালপাড়া মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, এই রথযাত্রা উৎসব ভক্তি, সামাজিক ঐক্য ও মানবকল্যাণের এক অনন্য প্রতীক। উৎসবের মাধ্যমে ভক্তরা শ্রীশ্রী জগন্নাথ দেবের কৃপা ও আশিস প্রার্থনা করেন। একই সঙ্গে সমাজে শান্তি, সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও সার্বিক মঙ্গল প্রতিষ্ঠায় শত শত নারী-পুরুষ ভক্তবৃন্দ বিশেষ প্রার্থনা জানান।

আফিল গেট পালপাড়ার জগন্নাথ পাল, নিরঞ্জন পাল ও খোকন পালের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন চৈতন্য পাল, বিশ্বজিৎ পাল, বাবুরাম পালসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় বিপুল সংখ্যক সনাতন ধর্মালম্বী পুণ্যার্থী।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০