কালান্তর নিউজ ডেস্ক
৩ অক্টোবর ২০২৬, ৬:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অসহায় মানুষের পাশে রংপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন

অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ এগিয়ে নিতে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে রংপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সংগঠনটির উদ্যোগে অসচ্ছল পরিবারের মাঝে আর্থিক সহায়তা এবং গরিব ও মেধাবী শিক্ষার্থীদের বই ও শিক্ষা উপকরণ প্রদান করা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যা ৭টায় ডুমুরিয়ার রংপুর শাড়াতলা বটতলায় সংগঠনটির নিজস্ব কার্যালয়ে এ সহায়তা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রংপুর ও রঘুনাথপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের অসহায়, দুস্থ ও দরিদ্র পরিবারের সদস্যদের হাতে সহায়তা তুলে দেওয়া হয়।

দীর্ঘদিন ধরে নিজস্ব তহবিলের মাধ্যমে মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে রংপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।

সংগঠনটির উদ্যোগে অসুস্থ ও চিকিৎসা সহায়তা প্রয়োজন এমন মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ, অসহায় পরিবারের খাদ্য সহায়তা এবং ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে।

সংগঠন সংশ্লিষ্টরা জানান, এলাকার অসহায় রোগী, দরিদ্র পরিবার ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোই তাদের অন্যতম লক্ষ্য। বিশেষ করে দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছেন এমন অসচ্ছল মানুষের চিকিৎসায় সহযোগিতা করে আসছে সংগঠনটি।

রংপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এলাকার একদল উদ্যমী ও মানবিক তরুণের উদ্যোগে গড়ে উঠেছে। সরকারি-বেসরকারি চাকরিজীবী এবং দেশে-বিদেশে অবস্থানরত এলাকার মানুষের সম্মিলিত প্রচেষ্টায় পরিচালিত সংগঠনটি দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।

সংগঠনের সদস্যরা বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো শুধু দায়িত্ব নয়, এটি সামাজিক দায়বদ্ধতাও। সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে থেকে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে সহযোগিতার এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত থেকে মেধাবী শিক্ষার্থী ও অসহায় রোগীদের হাতে সহায়তা তুলে দেন রংপুর ইউনিয়নের চেয়ারম্যান ও সমাজসেবক অধ্যক্ষ সমরেশ মণ্ডল, সমাজসেবক শিবু পদজোদ্দার, পরেশ চন্দ্র মণ্ডল, রূপালী ব্যাংক ঢাকার সহকারী মহাব্যবস্থাপক অনুপ বসাক, মুরারি মোহন মল্লিক, সুকান্ত মণ্ডল ও প্রভাষক তুষার কান্তি মল্লিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: খুলনায় জাতীয় ছাত্রশক্তির সংগঠক ফাহিম মিয়া স্থায়ীভাবে বহিষ্কৃত

১

Nouveau casino en ligne : les limites et les règles de jeu responsable

২

Spotify Review 2026

৩

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

৪

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৫

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৬

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৭

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৮

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৯

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

১০

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

১১

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১২

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১৩

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১৪

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৫

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৬

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৭

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৮

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৯

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

২০