রিজওয়ান হোসেন, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
২ অগাস্ট ২০২৬, ৯:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নওগাঁর ধামইরহাটে ধান রোপণের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

নওগাঁর সীমান্তঘেঁষা উপজেলা ধামইরহাটে জমিতে রোপা আমন ধানের চারা রোপণ করার সময় বজ্রপাতে আবু বক্কর সিদ্দিক (৫০) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (২ আগস্ট ২০২৬) সকালে উপজেলার আলমপুর ইউনিয়নের মঙ্গলিয়া এলাকার ফসলি মাঠে বৃষ্টির মধ্যে কাজ করার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আবু বক্কর সিদ্দিক ওই এলাকার মৃত আব্দুর গফুর মণ্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে বাড়ির পাশের মাঠে রোপা আমন ধানের চারা রোপণ করতে যান আবু বক্কর সিদ্দিক। এ সময় হালকা ও মাঝারি বৃষ্টির সাথে হঠাৎ বিকট শব্দে তীব্র বজ্রপাত হলে তিনি মাঠে মাটিতে লুটিয়ে পড়ে গুরুতর আহত হন। পরবর্তীতে আশপাশের কৃষকরা দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।

ধামইরহাট থানার কর্তব্যরত কর্মকর্তা এএসআই রায়হান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাত একটি প্রাকৃতিক দুর্যোগজনিত দুর্ঘটনা হওয়ায় এবং স্বজনদের আবেদনের প্রেক্ষিতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় নিহতের পরিবার ও পুরো মঙ্গলিয়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০