ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনুদপুর ইউনিয়নের হুরুয়া গ্রামের নয়াপাড়ায় পানিতে ডুবে আরমান নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আরমান হুরুয়া গ্রামের নয়াপাড়ার বাসিন্দা শান্ত মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের কোনো একসময় পরিবারের সদস্যদের অজান্তে শিশু আরমান পানিতে পড়ে যায়। পরে তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে পানিতে শিশুটিকে দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করা হয়।পরে চিকিৎসার জন্য নেওয়া হলেও শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি।
এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। শিশুটির মর্মান্তিক মৃত্যুতে স্থানীয়দের মধ্যেও শোক ও উদ্বেগ দেখা দিয়েছে।