রবিউল ইসলাম খুলনা প্রতিনিধি কালান্তর নিউজ
২৬ অক্টোবর ২০২৬, ৪:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট: যৌক্তিকতা নয়, প্রশ্ন সাংবিধানিক প্রক্রিয়া নিয়ে — ৩০ অক্টোবর সংসদের সামনে মানববন্ধন

 

মোটরসাইকেলের সামনে লাইসেন্স প্লেট লাগানো যৌক্তিক কি অযৌক্তিক — সেই বিতর্কের চেয়ে বড় প্রশ্ন তুলেছে সাধারণ বাইকার ও কার মালিকরা। প্রশ্ন হলো — BRTA এই নির্দেশনাটি দেওয়ার ক্ষেত্রে গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করেছে কি?

এই প্রশ্নকে সামনে রেখেই আগামী শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, বিকাল ৩:০০ টায় মানিক মিয়া এভিনিউ, জাতীয় সংসদ ভবনের সামনে শান্তিপূর্ণ মানববন্ধনের ডাক দিয়েছে কার কমিউনিটি, বাইক কমিউনিটি ও সচেতন নাগরিকদের সমন্বয়ে গঠিত MOVEMENT FOR AUTOMOBILE CULTURE IN BANGLADESH (MACB) through VEHICLE ALLIANCE FOR ROAD SAFETY (VARS)।

আয়োজকরা জানিয়েছেন, Car Community পূর্ণ সমর্থন দিয়ে Bike Community-র পাশে থাকছে, ইনশাল্লাহ।

আয়োজকদের মূল বক্তব্য:

একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সরকারি সিদ্ধান্ত ভালো হোক বা খারাপ হোক, সেটি প্রণয়নের ক্ষেত্রে গণতান্ত্রিক ও সাংবিধানিক পদ্ধতি অনুসরণ করা বাধ্যতামূলক। এটি সকল ক্ষেত্রে প্রযোজ্য। আমাদের অবস্থান পরিষ্কার — মোটরসাইকেলের সামনে লাইসেন্স প্লেট লাগানোর নির্দেশনা প্রণয়নের ক্ষেত্রে BRTA গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করেনি, বিধায় নির্দেশনাটি অসাংবিধানিক। এই বিষয়টি তুলে ধরতেই আমাদের মানববন্ধন।

আয়োজকরা আরও বলেন, সামনে নম্বরপ্লেট লাগালে বাতাসের বাধা, দুর্ঘটনায় আঘাতের ঝুঁকি, সেন্সর ও ডিজাইনে সমস্যা হবে কিনা — সেটি টেকনিক্যাল বিতর্ক। কিন্তু তার চেয়েও বড় বিতর্ক হলো — কোনো অংশীজনের সাথে আলোচনা, গণশুনানি বা সাংবিধানিক প্রক্রিয়া ছাড়াই হঠাৎ এমন নির্দেশনা চাপিয়ে দেওয়া যায় কিনা।

কর্মসূচির বিবরণ:
তারিখ:শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
সময়: বিকাল ৩:০০ টা
স্থান: মানিক মিয়া এভিনিউ, জাতীয় সংসদ ভবনের সামনে, ঢাকা
আয়োজনে: MACB through VARS — কার কমিউনিটি, বাইক কমিউনিটি ও সচেতন নাগরিক

আয়োজকরা জানিয়েছেন, এটি সম্পূর্ণ শান্তিপূর্ণ, আইনানুগ ও অরাজনৈতিক কর্মসূচি। সকল রাইডার, ড্রাইভার ও সচেতন নাগরিককে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

#মানববন্ধন #BikeCommunity #CarCommunity #MACB #VARS #FrontLicensePlate #BRTA #কালান্তরনিউজ

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: খুলনায় জাতীয় ছাত্রশক্তির সংগঠক ফাহিম মিয়া স্থায়ীভাবে বহিষ্কৃত

১

Nouveau casino en ligne : les limites et les règles de jeu responsable

২

Spotify Review 2026

৩

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

৪

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৫

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৬

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৭

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৮

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৯

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

১০

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

১১

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১২

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১৩

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১৪

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৫

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৬

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৭

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৮

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৯

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

২০