সালাহউদ্দিন, মিরসরাই প্রতিনিধি, কালান্তর নিউজ
২৫ অক্টোবর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভোটের রায়ে মিরসরাই প্রেসক্লাবের শীর্ষ দুই পদে রাজিব ও ইমাম

চট্টগ্রামের মিরসরাই উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ভোটের মাধ্যমে গ্লোবাল টেলিভিশনের প্রতিনিধি রাজিব মজুমদার সভাপতি এবং দৈনিক ইনকিলাবের প্রতিনিধি ইমাম হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রেসক্লাব কার্যালয়ে সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহসাধারণ সম্পাদক বৈশাখী টেলিভিশনের অজয় কুমার দাশ, সাংগঠনিক সম্পাদক মোহনা টেলিভিশনের কামরুল ইসলাম, অর্থ সম্পাদক দৈনিক স্বদেশ প্রতিদিনের জাবেদ হোসাইন এবং দপ্তর সম্পাদক দৈনিক জনতার আবদুল মান্নান রানা।

দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সহিদ উল্যাহ। নির্বাচন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন মিরসরাই কলেজের অধ্যক্ষ রেজাউল করিম এবং প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের সহকারী অধ্যাপক সৈয়দা শামছুর নাহার।

নির্বাচন পর্যবেক্ষণ করেন সাংবাদিক আবু সুফিয়ান, প্রধান শিক্ষক হেদায়েত উল্যাহ, মিরসরাই স্কুল মার্কেটের সভাপতি আবু জাফর, অধ্যাপক আখতারুজ্জামান ও বিএনপি নেতা শেখ আহমদসহ বিশিষ্ট ব্যক্তিরা। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি নয়ন ধুম, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল হক নিজামী, নাছির উদ্দিনসহ অন্যরা।

ভোট গ্রহণ শেষে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাহবুব পলাশের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাটি সঞ্চালনা করেন আহ্বায়ক কমিটির সদস্য রণজিত ধর ও বাবলু দে। এ সময় প্রেসক্লাবের সদস্যরা বক্তব্য দেন।

পরে নির্বাচনে বিজয়ীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান নির্বাচন আহ্বায়ক কমিটির সদস্যরা। নতুন নেতৃত্বের মাধ্যমে মিরসরাই উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: খুলনায় জাতীয় ছাত্রশক্তির সংগঠক ফাহিম মিয়া স্থায়ীভাবে বহিষ্কৃত

১

Nouveau casino en ligne : les limites et les règles de jeu responsable

২

Spotify Review 2026

৩

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

৪

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৫

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৬

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৭

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৮

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৯

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

১০

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

১১

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১২

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১৩

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১৪

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৫

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৬

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৭

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৮

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৯

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

২০