কাজী সাইমুম সিরাজ, মাগুরা জেলা প্রতিনিধি
৮ অগাস্ট ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেলেন মাগুরার কৃতী সন্তান মো. ওবায়দুর রহমান

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মাগুরার কৃতী সন্তান মো. ওবায়দুর রহমান। গত বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে এই পদে পদায়ন করা হয়। এর আগে তিনি শিল্প মন্ত্রণালয়ের সচিব হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

মো. ওবায়দুর রহমান বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের ১৫তম ব্যাচের একজন চৌকস কর্মকর্তা। ২০২৫ সালের ২৪ ফেব্রুয়ারি তিনি শিল্প মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগদান করেন। এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগে অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন।

কর্মজীবনের শুরুতে পটুয়াখালী জেলায় সহকারী কমিশনার হিসেবে যোগদানের পর তিনি পঞ্চগড়, বাগেরহাট ও নড়াইলে সহকারী কমিশনার (ভূমি) এবং নারায়ণগঞ্জ, নেত্রকোনা ও খুলনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ স্তরে সফলতার সঙ্গে কাজ করেছেন। এছাড়া বাগেরহাটে অতিরিক্ত জেলা প্রশাসকের দায়িত্ব পালন করার সুবাদে সাধারণ মানুষের সমস্যা ও প্রশাসনিক বাস্তবতা সম্পর্কে তাঁর রয়েছে সমৃদ্ধ জ্ঞান ও অভিজ্ঞতা।

মো. ওবায়দুর রহমান দেশের প্রশাসনে ‘মেধাস্বত্ব’ (ইন্টেলেকচুয়াল প্রপার্টি) বিষয়ে অন্যতম বিশেষজ্ঞ হিসেবেও সমাদৃত। শিল্প মন্ত্রণালয়ের অধীন পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্ক অধিদপ্তরে (DPDT) দীর্ঘ সাত বছর দায়িত্ব পালনকালে তিনি দেশের মেধাস্বত্ব সুরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী ও আন্তর্জাতিক মানের করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

মাগুরার এই কৃতী সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। পেশাগত দক্ষতা বৃদ্ধির অংশ হিসেবে তিনি যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান, ফ্রান্সসহ বিভিন্ন দেশে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই পুত্রসন্তানের জনক।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০