কালান্তর নিউজ ডেস্ক
২১ জুন ২০২৬, ৫:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মামুনুল হককে নিয়ে সংসদে দেওয়া বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হককে নিয়ে জাতীয় সংসদে দেওয়া বিএনপির সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের বক্তব্য এক্সপাঞ্জ (সংসদীয় কার্যবিবরণী থেকে বাদ) করা হয়েছে। একই সাথে সেই সময় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নিজেই মামুনুল হক প্রসঙ্গে যে মন্তব্য করেছিলেন, সেটিও কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ করা হয়েছে।

আজ রোববার (২১ জুন) বিকেলে বাজেট অধিবেশন শুরুর পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নিজেই সংসদকে এই সিদ্ধান্তের কথা জানান।

স্পিকারের বক্তব্য ও ব্যাখ্যা: স্পিকার মি. আহমদ সংসদ অধিবেশনে বলেন, “গত বৃহস্পতিবার ঢাকা থেকে নির্বাচিত সংসদ সদস্য আবু আশফাক হেফাজতে ইসলামের নেতা মামুনুল হক সম্পর্কে কথিত পরকীয়া সম্পর্কে দুয়েকটি মন্তব্য করেছেন, যেটি অনভিপ্রেত। যেহেতু যার পক্ষে সংসদে এসে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ নেই, তার সম্পর্কে বিরূপ মন্তব্য করা অনুচিত। সে জন্য আবু আশফাক সাহেবের মন্তব্য আমি এক্সপাঞ্জ করেছি।”

নিজের মন্তব্যও এক্সপাঞ্জ করলেন স্পিকার: স্পিকার আরও উল্লেখ করেন যে, ওই দিন আবু আশফাকের বক্তব্যের প্রেক্ষিতে তিনি নিজেও একটি মন্তব্য করেছিলেন। তিনি বলেন, “সাথে সাথে আমারও একটি বক্তব্য সেখানে আমি উল্লেখ করেছিলাম—কোনো ব্যক্তির জীবনের অন্ধকার অধ্যায় সম্পর্কে আমার বক্তব্য এসেছিল। সেই অন্ধকারাচ্ছন্ন অধ্যায় সম্পর্কিত সেই বক্তব্যও এক্সপাঞ্জ করা হলো।”

ভবিষ্যতের জন্য কঠোর নির্দেশনা:

সংসদ সদস্যদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, “ভবিষ্যতে আপনারা সবাই সচেতন থাকবেন। যার পক্ষে এখানে এসে নিজেকে ডিফেন্ড (আত্মপক্ষ সমর্থন) করা সম্ভব নয়, তার উদ্দেশ্যে কোনো বিরূপ মন্তব্য আপনারা করবেন না—এটাই আশা করি।”

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টির পানিতে নরসিংহাটি আকসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভাঙন, ঝুঁকিতে শিক্ষার্থীরা!

পার্বতীপুরে নিজ ঘর থেকে মা ও কিশোরী মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার!

গুগলে ‘চোরের দলের ফুটবল খেলা কবে’ সার্চ দিলেই আসছে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের তথ্য!

বেলকুচির মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঈর্ষণীয় সাফল্য, প্রশংসায় ভাসছেন শিক্ষকরা!

সাংবাদিকদের পাশে থাকার বার্তা দিয়ে পার্বতীপুর উপজেলা যুবদলের উপহার সামগ্রী প্রদান

তৈয়বা মজুমদার রক্তকেন্দ্রে সাড়ে ৪ কোটি টাকার আধুনিক যন্ত্রপাতি হস্তান্তর

কুষ্টিয়ায় বিজিবির উদ্যোগে সীমান্তবর্তী ১০০ অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নেত্রকোনায় চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ, হাসপাতালে ব্যাপক ভাঙচুর

রাজশাহীতে পদ্মার পানি বেড়ে মৌসুমের সর্বোচ্চ, ডুবছে চর

সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার রোধে দিনাজপুরে মতবিনিময় সভা

১০

‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচিতে দিনাজপুর জেলা পুলিশের সবুজায়ন উদ্যোগ

১১

দুই মাস পর সচল মধ্যপাড়া খনি, শুরু হলো পাথর উত্তোলন

১২

মিঠাপুকুরে কলেজছাত্রী খুশীর রহস্যজনক মৃত্যু: অপমৃত্যুর আড়ালে পরিকল্পিত হত্যাকাণ্ড ও জোরপূর্বক গর্ভপাতের লোমহর্ষক ক্লু উন্মোচন

১৩

দিনাজপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার মো. ফরহাদ সরকারের বিদায় সংবর্ধনা

১৪

কুয়েটে ১৬তম জাতীয় আন্ডারগ্রাজুয়েট ম্যাথ অলিম্পিয়াডের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

১৫

কুয়েটে ‘বৃক্ষরোপণ সপ্তাহ-২০২৬’ উদ্বোধন: সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয়

১৬

নানাবাড়িতে খেলতে গিয়ে প্রাণ গেল শিশুর: অরক্ষিত সেফটি ট্যাংকে ভাসছিল ২ বছরের ইফাত

১৭

বাগেরহাটে টানা বর্ষণে ৭ হাজার ঘের প্লাবিত: শত কোটি টাকার ক্ষতিতে নিঃস্ব মৎস্যচাষিরা

১৮

কৃষক বাবার অসাধারণ সাফল্য: ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে রাজশাহীর হাসিবুর!

১৯

নেত্রকোণায় রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা: সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের প্রত্যয়

২০