কালান্তর নিউজ ডেস্ক
১৭ অগাস্ট ২০২৬, ৩:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে ধরলা নদীর ভাঙন রোধে স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীর ভয়াবহ ভাঙন থেকে বসতভিটা ও আবাদি জমি রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী উপজেলা গেট সংলগ্ন প্রেসক্লাব কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করে বড়ভিটা ইউনিয়নের ১ নম্বর চর মেখলী ওয়ার্ডের অধিবাসীরা। যুব সংগঠন ‘অ্যাক্টিভিস্টা কুড়িগ্রাম’-এর সহযোগিতায় আয়োজিত এই মানববন্ধনে ওই এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজসেবক আরিফুল ইসলাম আরিফ, খয়ের উদ্দিন, ইউপি সদস্য ইলিয়াছ হোসেন, সংরক্ষিত নারী সদস্য লাইলী বেগম এবং অ্যাক্টিভিস্টা কুড়িগ্রামের প্রতিনিধি সীমা খাতুন ও শিমু শেখ।

বক্তারা অভিযোগ করে বলেন, পাশের লালমনিরহাট এবং কুড়িগ্রামের অন্যান্য উপজেলায় ধরলা নদীর তীর রক্ষায় বাঁধ দেওয়া হলেও ফুলবাড়ীর চর মেখলী অঞ্চলকে অবহেলা করা হয়েছে। টানা ভাঙনে ইতোমধ্যে অসংখ্য পরিবার ভিটেমাটি হারিয়েছে এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও মসজিদ নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকিতে রয়েছে। তারা ফুলবাড়ীর সঙ্গে হওয়া এই বৈষম্য দূর করে অবিলম্বে ধরলার তীরে টেকসই বেড়িবাঁধ নির্মাণের জন্য সরকারের জরুরি হস্তক্ষেপ দাবি জানান।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০