রবিউল ইসলাম, দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি
১৮ অগাস্ট ২০২৬, ৯:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনায় ‘ছেলেধরা’ সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু, জড়িতদের খোঁজে পুলিশ

খুলনা মহানগরীর আড়ংঘাটা থানাধীন রায়ের মহল এলাকায় ‘ছেলেধরা’ সন্দেহে গণপিটুনিতে রাজু শিকদার (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল সাড় ৬টার দিকে রাজু শিকদার এক শিশুকে সঙ্গে নিয়ে রায়ের মহল এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় স্থানীয় লোকজনের মধ্যে তাঁকে ‘ছেলেধরা’ বলে সন্দেহ জাগে। একপর্যায়ে উসকানিতে উপস্থিত কয়েকজন তাঁকে আটকে জিজ্ঞাসাবাদ শুরু করে এবং একযোগে গণপিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজুকে মৃত ঘোষণা করেন। নিহত রাজু খুলনার ফুলতলা উপজেলার বালিয়াডাঙ্গা এলাকার বাসিন্দা।

সোনাডাঙ্গা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবির জানান, প্রাথমিকভাবে জানা গেছে শিশুটির সঙ্গে নিহত রাজুর আগে থেকেই পরিচয় ছিল। গুজবের বশে তাকে ছেলেধরা ভেবে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

পুলিশের পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, গুজবে কান দিয়ে কাউকে সন্দেহের বশে পিটিয়ে হত্যা করা মারাত্মক অপরাধ। আইন নিজের হাতে না নিয়ে যেকোনো সন্দেহভাজনকে পুলিশে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০