রবিউল ইসলাম খুলনা প্রতিনিধি কালান্তর নিউজ
২৬ অক্টোবর ২০২৬, ৭:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উচ্ছেদের ১ ঘণ্টা পরেই দখল! খুলনার ডাকবাংলায় প্রশাসনের অভিযান কি তাহলে তামাশা?

 

খুলনা সিটি কর্পোরেশন প্রশাসক মঞ্জু ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি — দেখেন আপনারা কি করছেন!

এই প্রশ্ন এখন খুলনার সাধারণ পথচারী ও ব্যবসায়ীদের মুখে মুখে।

আজ খুলনা ডাকবাংলা মোড় ও পিকচার প্যালেস রোডে সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। প্রশাসন আসার সাথে ফুটপাত খালি। দোকানপাটের সামনের অবৈধ বর্ধিত অংশ ভেঙে দেওয়া হলো।

কিন্তু  নাটক শুরু এর পরেই

দেখা যাচ্ছে — প্রশাসন চলে যাওয়ার মাত্র ১ থেকে দেড় ঘণ্টার মধ্যেই আবার একই জায়গায়, একই কায়দায় ফুটপাত দখল করে বসে গেছে হকাররা। দোকানদাররা আবার কাপড়, জুতা, ব্যাগ রাস্তার উপর সাজিয়ে রাস্তা আটকে ফেলেছে। ডাকবাংলা মোড় থেকে পিকচার প্যালেস পর্যন্ত পথচারীদের হাঁটার জায়গা নেই। রিকশা, ভ্যান, মানুষ সব একসাথে জটলা।

আগাম তথ্য ফাঁস করে কে?

স্থানীয়দের অভিযোগ, প্রশাসন আসার আগেই হকারদের কাছে খবর চলে যায়। তারা মালামাল সরিয়ে ফেলে। প্রশাসন চলে গেলেই আবার বসে। এই তথ্য পাচার বন্ধ না হলে কোনো অভিযানই সফল হবে না।

কেন স্থায়ী সমাধান নেই?

গতকালও ডাকবাংলার ওই সাইডে একই অভিযান হয়েছে। হকাররা সরে গিয়েছিল। আজ আবার সেই চিত্র। প্রতিদিন উচ্ছেদ, প্রতিদিন দখল — এই লুকোচুরি খেলা আর কতদিন?

প্রশাসনের সাথে কি তামাশা করা হচ্ছে?

পথচারী রা ক্ষোভের সাথে বলছেন  “আপনারা আমাদের সাথে তামাশা করেন। সত্যিই তো, জনগণের ট্যাক্সের টাকায় অভিযান চালিয়ে যদি ৯০ মিনিটও রাস্তা দখলমুক্ত না থাকে, তাহলে এই অভিযানের মানে কী?

আমরা দেখেছি, ফুটপাত দখলের কারণে স্কুলের বাচ্চা, নারী, বৃদ্ধরা রাস্তার মাঝখান দিয়ে হাঁটতে বাধ্য হচ্ছে। যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।

কালান্তর  নিউজের পক্ষ থেকে দাবি:

১. ডাকবাংলা-পিকচার প্যালেস রোডে স্থায়ী পুলিশ বক্স বা সিটি কর্পোরেশনের মনিটরিং টিম* বসাতে হবে, শুধু ভ্রাম্যমাণ অভিযান নয়।
২. যারা আগাম তথ্য ফাঁস করে, তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে হবে।
৩. হকারদের জন্য নির্দিষ্ট পুনর্বাসন জোন করে মূল ফুটপাত ও সড়ক ১০০% দখলমুক্ত রাখতে হবে।

উচ্ছেদের নামে লোক দেখানো অভিযান খুলনাবাসী আর দেখতে চায় না। আমরা বাস্তব দখলমুক্ত ফুটপাত চাই।

#খুলনা #ডাকবাংলা #ফুটপাতদখল #KCC #উচ্ছেদঅভিযান #কালান্তরনিউজ

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: খুলনায় জাতীয় ছাত্রশক্তির সংগঠক ফাহিম মিয়া স্থায়ীভাবে বহিষ্কৃত

১

Nouveau casino en ligne : les limites et les règles de jeu responsable

২

Spotify Review 2026

৩

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

৪

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৫

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৬

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৭

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৮

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৯

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

১০

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

১১

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১২

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১৩

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১৪

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৫

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৬

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৭

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৮

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৯

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

২০