রবিউল ইসলাম, দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি
২৪ অগাস্ট ২০২৬, ২:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনা মহানগর NCP-এর আহ্বায়ক পদে ডা. আব্দুল্লাহ চৌধুরীকে চান তৃণমূল নেতাকর্মীরা

খুলনা মহানগর NCP-এর নতুন আহ্বায়ক পদে যোগ্য, ত্যাগী ও মাঠপর্যায়ে সক্রিয় নেতৃত্ব হিসেবে ডা. আব্দুল্লাহ চৌধুরীর নাম প্রস্তাব করেছেন দলটির তৃণমূল নেতাকর্মীরা।

নেতাকর্মীদের মতে, খুলনা মহানগর NCP-এর হাল ধরতে এমন এক নেতৃত্বের প্রয়োজন যিনি কেবল পদ-পদবি বা সাংগঠনিক পরিচয়ে নয়, বরং মাঠপর্যায়ে সাধারণ মানুষের পাশে থেকে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন।

এই বিবেচনায় পেশায় চিকিৎসক ডা. আব্দুল্লাহ চৌধুরীকে আহ্বায়ক হিসেবে দেখতে চান দলটির সর্বস্তরের নেতাকর্মীরা। জানা গেছে, ডা. আব্দুল্লাহ চৌধুরী দীর্ঘ প্রায় এক যুগ ধরে খুলনা নগরীর বিভিন্ন সামাজিক, মানবিক ও জনসম্পৃক্ত কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে NCP-এর সঙ্গে তাঁর সক্রিয় পথচলা শুরু হয়। এরপর থেকে দলের বিভিন্ন কর্মসূচি, রাজপথের আন্দোলন ও সাংগঠনিক কার্যক্রমে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

নেতাকর্মীরা বলছেন, তাঁর নেতৃত্বগুণ, সাংগঠনিক সক্ষমতা, সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পৃক্ততা এবং মাঠপর্যায়ে নেতাকর্মীদের সুসংগঠিত করার অভিজ্ঞতা তাকে খুলনা মহানগর NCP-এর শীর্ষ পদের জন্য সবচেয়ে যোগ্য করে তুলেছে।

তারা আশা প্রকাশ করেন, লিয়াজোঁ ও তদবিরের রাজনীতির বাইরে গিয়ে যোগ্যতা, ত্যাগ ও মাঠের সক্রিয়তার ভিত্তিতেই আগামী দিনে দলের যোগ্য নেতৃত্বের মূল্যায়ন করা হবে। “যোগ্য নেতৃত্বের হাতেই এগিয়ে যাক খুলনা মহানগর NCP”—এমনটাই প্রত্যাশা ব্যক্ত করেছেন খুলনা নগর NCP-এর নেতাকর্মীরা।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: খুলনায় জাতীয় ছাত্রশক্তির সংগঠক ফাহিম মিয়া স্থায়ীভাবে বহিষ্কৃত

১

Nouveau casino en ligne : les limites et les règles de jeu responsable

২

Spotify Review 2026

৩

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

৪

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৫

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৬

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৭

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৮

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৯

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

১০

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

১১

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১২

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১৩

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১৪

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৫

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৬

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৭

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৮

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৯

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

২০