কালান্তর নিউজ ডেস্ক
১৬ অক্টোবর ২০২৬, ৪:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

১০ মাস ধরে অচল যবিপ্রবির প্যাথোলজি ল্যাব, ভোগান্তিতে শিক্ষার্থীরা

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) মেডিকেল সেন্টারের প্যাথোলজি ল্যাব গত ১০ মাস ধরে অকার্যকর হয়ে পড়ে আছে। এতে প্রয়োজনীয় রোগনির্ণয় পরীক্ষা করাতে ভোগান্তিতে পড়ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ল্যাবটি সচল না থাকায় চিকিৎসকের পরামর্শে বিভিন্ন পরীক্ষা করাতে ক্যাম্পাসের বাইরে যেতে হচ্ছে তাঁদের।

সরেজমিনে জানা গেছে, ডেঙ্গুসহ বিভিন্ন রোগের উপসর্গ দেখা দিলে প্রয়োজনীয় পরীক্ষা করাতে শিক্ষার্থীদের বাড়তি দুর্ভোগ পোহাতে হচ্ছে। মেডিকেল সেন্টারে ডেঙ্গু এনএস১, আইজিজি ও আইজিএম পরীক্ষার সুযোগ না থাকায় শিক্ষার্থীদের ক্যাম্পাস থেকে প্রায় ১৩ থেকে ১৪ কিলোমিটার দূরে যশোর শহরের সরকারি-বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে যেতে হচ্ছে। এতে পরীক্ষার খরচের পাশাপাশি যাতায়াতেও অতিরিক্ত অর্থ ও সময় ব্যয় হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের ফি-তালিকা অনুযায়ী, শিক্ষার্থীদের জন্য ডেঙ্গু এনএস১ এবং আইজিজি বা আইজিএম পরীক্ষার ফি ২১০ টাকা করে নির্ধারিত রয়েছে। তবে ল্যাবটি বন্ধ থাকায় সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তাঁরা।

বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের এক শিক্ষার্থী বলেন, “ক্যাম্পাসে জ্বর বা অন্য কোনো সমস্যা হলে মেডিকেল সেন্টারে গিয়ে শুধু চিকিৎসক দেখানো যায়, কিন্তু কোনো পরীক্ষা করানো যায় না।

কয়েক দিন আগে তীব্র জ্বর হলে চিকিৎসক ডেঙ্গু পরীক্ষার পরামর্শ দেন। ল্যাব বন্ধ থাকায় শরীরে তীব্র ব্যথা নিয়েই ১৩ কিলোমিটার দূরে যশোর শহরে গিয়ে পরীক্ষা করাতে হয়েছে।

ক্যাম্পাসে যেখানে মাত্র ২১০ টাকায় পরীক্ষা করা যেত, সেখানে যাতায়াত ভাড়াসহ প্রায় এক হাজার টাকা খরচ হয়েছে। এটি আমাদের মতো সাধারণ শিক্ষার্থীদের জন্য আর্থিক ও মানসিক চাপের কারণ। আমরা দ্রুত ল্যাবটি চালুর দাবি জানাচ্ছি।”

প্যাথোলজি ল্যাব অকার্যকর থাকার কারণ জানতে চাইলে মেডিকেল সেন্টারের মেডিকেল অ্যাটেনডেন্ট আশরাফুল ইসলাম বলেন, “আমাদের প্যাথোলজি বিভাগে কোনো টেকনোলজিস্ট নেই। ফলে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা সম্ভব হচ্ছে না। দীর্ঘদিন ধরে মেডিকেল কিটগুলো অব্যবহৃত অবস্থায় পড়ে থাকায় সেগুলো নষ্ট হয়ে গেছে।”

মেডিকেল সেন্টারের প্রধান মেডিকেল অফিসার ডা. দীপক কুমার মণ্ডল বলেন, “২০২২ সাল থেকে মেডিকেল সেন্টারে প্যাথোলজি ও এক্স-রে সেবা দেওয়া হচ্ছে।

প্রায় ছয় বছর আগে রিজেন্ট বোর্ডের বিশেষ অনুমোদনের মাধ্যমে এ দুটি বিভাগের জন্য দুজন টেকনোলজিস্টকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু পদ দুটি স্থায়ী না হওয়ায় টেকনোলজিস্টরা ভালো সুযোগ পেয়ে অন্য প্রতিষ্ঠানে চলে যান। একাধিকবার এমন ঘটনা ঘটায় সেবা কার্যক্রম ব্যাহত হয়েছে।”

তিনি আরও বলেন, “পদ দুটি স্থায়ী করার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কাছে একাধিকবার চিঠি পাঠানো হয়েছে। বর্তমান উপাচার্যের সঙ্গে আলোচনা করেও পুনরায় চিঠি দেওয়া হয়েছে।

এর পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে এক্স-রে টেকনোলজিস্ট পদের অনুমোদন পাওয়া গেছে। প্যাথোলজি ল্যাবের টেকনোলজিস্ট নিয়োগের বিষয়েও উপাচার্যের সঙ্গে আলোচনা চলছে। আশা করছি, রিজেন্ট বোর্ডের মাধ্যমে দ্রুত চুক্তিভিত্তিক বা দৈনিক মজুরির ভিত্তিতে টেকনোলজিস্ট নিয়োগ দেওয়া সম্ভব হবে।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবির বলেন, “প্যাথোলজি বিভাগের টেকনোলজিস্টের পদটির বিষয়ে আমরা উদ্যোগ নিচ্ছি।

পদটি অস্থায়ী হওয়ায় জনবল ধরে রাখা কঠিন হচ্ছে, যা সেবা কার্যক্রমে প্রভাব ফেলছে। টেকনোলজিস্ট নিয়োগের বিষয়টিও এগিয়ে নেওয়া হচ্ছে। চলতি মাসে ছুটি থাকায় আগামী মাসে নিয়োগের উদ্যোগ নেওয়া হবে।”

শিক্ষার্থীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে মেডিকেল সেন্টারের সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন উপাচার্য।

দীর্ঘদিন ধরে বন্ধ থাকা প্যাথোলজি ল্যাবটি কবে পুরোপুরি সচল হবে, এখন সেই অপেক্ষায় রয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: খুলনায় জাতীয় ছাত্রশক্তির সংগঠক ফাহিম মিয়া স্থায়ীভাবে বহিষ্কৃত

১

Nouveau casino en ligne : les limites et les règles de jeu responsable

২

Spotify Review 2026

৩

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

৪

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৫

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৬

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৭

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৮

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৯

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

১০

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

১১

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১২

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১৩

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১৪

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৫

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৬

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৭

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৮

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৯

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

২০