কালান্তর নিউজ ডেস্ক
২ জুন ২০২৬, ৮:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘অপরাধ ও অনুপ্রবেশের ক্ষেত্রে হত্যাকে বর্ডার কিলিং বলা ঠিক হবে না’: স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্তে অপরাধে জড়িত হওয়া এবং অনুপ্রবেশের ক্ষেত্রে ঘটে যাওয়া হত্যাকে ‘বর্ডার কিলিং’ বা সীমান্ত হত্যা বলা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আজ মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এই মন্তব্য করেন। এ সময় তিনি সীমান্ত নিরাপত্তা, অবৈধ পুশ-ইন এবং বহুল আলোচিত শিশু রামিসা হত্যা মামলার অগ্রগতি নিয়েও কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাখ্যা:

বর্ডার কিলিং-এর সংজ্ঞা স্পষ্ট করতে গিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, “যদি অন্য দেশের বাহিনী কর্তৃক আমাদের সীমান্তে অথবা জিরো লাইনে (Zero Line) এসে কিলিং করে, সেটাকে আমরা বর্ডার কিলিং বলতে পারি। কিন্তু যদি আমাদের সীমানার অভ্যন্তরে এবং তাদের সীমানার অভ্যন্তরে কোনো রকমের কোনো অপরাধে কেউ জড়িত থাকে, যদি কেউ অনুপ্রবেশ করে যায়, সেটা সীমান্তরক্ষী বাহিনী কীভাবে অ্যাড্রেস (ব্যবস্থা গ্রহণ) করবে তা তাদের দেশীয় আইনের ওপর নির্ভর করে। তাই এটাকে বর্ডার কিলিং বলা ঠিক হবে না।”

অবৈধ ‘পুশ-ইন’ মেনে নেওয়া হবে না:

ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি সরকার দায়িত্ব নেওয়ার পর ‘বাংলাদেশি’ নাম দিয়ে সীমান্তে বিপুলসংখ্যক মানুষকে জড়ো করার যে গুঞ্জন উঠেছে, সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, “আমরা এই ধরনের কথা শুনতে পাচ্ছি। তবে বর্ডারে আমাদের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বোচ্চ অ্যালার্ট বা সতর্ক অবস্থানে রয়েছে।”

তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, “বাংলাদেশ কোনো ধরনের অবৈধ ‘পুশ-ইন’ বা ‘পুশ-ব্যাক’ মেনে নেবে না। যদি কোনো ব্যক্তি আসলেই বাংলাদেশের নাগরিক হন, তবে যথাযথ যাচাই-বাছাই ও সুনির্দিষ্ট কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করে তাকে ফেরত পাঠাতে হবে। অবৈধভাবে কাউকে জোরপূর্বক সীমানায় ঠেলে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, আসন্ন বিএসএফ-বিজিবি মহাপরিচালক পর্যায়ের নিয়মিত বৈঠকে সীমান্ত সংশ্লিষ্ট সব বিষয় এবং মাদক পাচার রোধসহ উভয় দেশের বিদ্যমান সমস্যাগুলো গুরুত্বের সাথে উত্থাপন ও আলোচনা করা হবে।

রামিসা হত্যা মামলার বিচার নিয়ে বক্তব্য:

মিরপুরের পল্লবীতে শিশু রামিসা হত্যা মামলার বিচারকাজ দ্রুত শেষ হবে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে তিনি উল্লেখ করেন, মামলার রায় কী হবে বা কবে হবে, তা সম্পূর্ণ আদালতের এখতিয়ার।

তিনি আরও জানান, মামলার প্রধান আসামি সোহেল রানা আদালতে ধর্ষণের কথা স্বীকার করলেও হত্যাকাণ্ডে ‘ডলার’ নামের আরেকজনের সম্পৃক্ততার কথা বলেছে, যে এখনো ধরা পড়েনি। পলাতক সেই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০