পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, শিক্ষার্থীদের প্রিয় শিক্ষক ও মানুষ গড়ার কারিগর হেডমাস্টার মোহাম্মদ আমজাদ আলীর ১৪তম মৃত্যুবার্ষিকী আজ।
২০১২ সালের ২০ অক্টোবর সকাল ৭টা ৩০ মিনিটে ৭৮ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। পরে তাঁকে তাঁর বাড়ির কাছাকাছি পাইকগাছা সরকারি কবরস্থানে সমাহিত করা হয়।
মরহুমের ঘনিষ্ঠজনদের সূত্রে জানা যায়, জীবনের শেষ কয়েক বছর তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
শিক্ষকতা জীবনে তিনি অসংখ্য শিক্ষার্থীকে জ্ঞানের আলোয় আলোকিত করেছেন। তাঁর হাতে গড়া অনেক শিক্ষার্থী বর্তমানে দেশ-বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত রয়েছেন। শিক্ষাক্ষেত্রে তাঁর অবদান ও আদর্শ আজও পাইকগাছার মানুষের কাছে স্মরণীয় হয়ে আছে।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
হেডমাস্টার মোহাম্মদ আমজাদ আলীর স্মরণে আজাদ বার্তা, সত্যের ঝান্ডা প্রকাশনা সংস্থা, ইন্টার মিডিয়া গ্রুপ অব পাবলিকেশনস প্রাইভেট লিমিটেড, আজাদ বার্তা অনলাইন নিউজ পোর্টাল।
হেডমাস্টার আমজাদ আলী পাবলিক লাইব্রেরি অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট এবং মরহুমের পরিবারের যৌথ উদ্যোগে আগামী ১৫ ডিসেম্বর আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এবং তাঁর জন্য দোয়া করতে সংশ্লিষ্ট সবার উপস্থিতি কামনা করা হয়েছে।