কালান্তর নিউজ ডেস্ক
৩১ মে ২০২৬, ৪:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘উপজেলার বাজেটের টাকা তো আমাকে দেওয়া হয়নি’: জেলা পরিষদ প্রশাসকের অভিযোগে হাসনাতের পাল্টা জবাব

কুমিল্লা জেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে ১০ কোটি টাকা তুলে নেওয়ার যে অভিযোগ উঠেছে, তার তীব্র সমালোচনা করে পাল্টা জবাব দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। জেলা পরিষদ প্রশাসকের বক্তব্যকে বিভ্রান্তিকর আখ্যা দিয়ে তিনি স্পষ্ট জানিয়েছেন, যে টাকার কথা বলা হচ্ছে তা মূলত দেবীদ্বার উপজেলার উন্নয়নের জন্য সরকারি বাজেট বরাদ্দ, কোনো ব্যক্তিকে দেওয়া অর্থ নয়।

আজ রোববার সংবাদমাধ্যমের সাথে আলাপকালে তিনি এই ব্যাখ্যা ও পাল্টা জবাব দেন।

‘বাজেট দেওয়া হয়েছে উপজেলাকে, কোনো ব্যক্তিকে নয়’:

কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়ার বক্তব্যের প্রেক্ষিতে হাসনাত আবদুল্লাহ বলেন, “জেলা পরিষদের প্রশাসক যে কথা বলেছেন, তিনি সেটি দ্বারা উপজেলার জন্য বাজেট নেওয়ার কথা বুঝিয়েছেন। আর উপজেলার জন্য বাজেটের টাকা তো আমাকে দেওয়া হয়নি। এই বাজেট তো কোনো ব্যক্তিকে দেওয়া হয় না, দেওয়া হয়েছে উপজেলাকে।”

দেবীদ্বার উপজেলাকে কোন কোন খাতে এবং কোন কোন উন্নয়নমূলক কাজে এই অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে, তার সম্পূর্ণ তালিকা জেলা প্রশাসনের কাছে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, “উপজেলাও সে টাকা কোন খাতে কত টাকা, কোথায় খরচ করেছে, সেই স্পষ্ট হিসাব আছে। তারা সেটি প্রকাশ করুক।”

এ সময় উপজেলার উন্নয়নের জন্য সব করতে রাজি আছেন জানিয়ে এই সংসদ সদস্য আরও বলেন, “আমি আমার উপজেলার মানুষের জন্য কোথাও যদি কোনো কিছু ভিক্ষা চাইতে হয়, সেটি নিয়েও আমার আপত্তি নাই। কারণ, আমি তো আমার নিজের জন্য চাচ্ছি না, আমি মানুষের জন্য চাচ্ছি।”

রাজস্ব খাতের নয়, টাকা এসেছে এডিপি প্রকল্প থেকে:

মোস্তাক মিয়ার অভিযোগের টেকনিক্যাল অসঙ্গতি তুলে ধরে হাসনাত আবদুল্লাহ বলেন, এই বরাদ্দ মূলত স্থানীয় সরকার বিভাগ থেকে দেওয়া বিশেষ বরাদ্দ, যা জেলা পরিষদের মাধ্যমে ব্যয় হয়েছে। এর মধ্যে দেবীদ্বার উপজেলাকে ৫ কোটি টাকা দেওয়া হয়েছে এবং এই অর্থ এডিপি (বার্ষিক উন্নয়ন কর্মসূচি) প্রকল্পের মাধ্যমে দেওয়া হয়েছে। জেলা পরিষদের নিজস্ব রাজস্ব খাতের সঙ্গে এই অর্থের কোনো সম্পৃক্ততা নেই।

জেলা পরিষদ প্রশাসকের বক্তব্যের তীব্র সমালোচনা করে হাসনাত আবদুল্লাহ বলেন, “উনি এমনভাবে কথাগুলো বলেছেন, মনে হচ্ছে যেন টাকা আমরা নিজেরা পকেটে নিয়ে গেছি! অথচ এই টাকা দেবীদ্বারের বিভিন্ন উন্নয়নমূলক কাজে বরাদ্দ দেওয়া হয়েছে। উনি দাবি করেছেন টাকা রাজস্ব খাত থেকে নেওয়া হয়েছে, কিন্তু এটি তো রাজস্ব খাতের বরাদ্দই নয়, এটি এডিপি প্রকল্পের বরাদ্দ।”

উল্লেখ্য, এর আগে গতকাল শনিবার দুপুরে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে বিএনপির এক আলোচনা সভায় কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি নেতা মো. মোস্তাক মিয়া অভিযোগ করেছিলেন যে, অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ মুরাদনগরে ১৫ কোটি এবং হাসনাত আবদুল্লাহ দেবিদ্বারে ১০ কোটি টাকা জেলা পরিষদের রাজস্ব খাত থেকে তুলে নিয়েছেন। হাসনাত আবদুল্লাহর এই প্রকাশ্য জবাবের পর বিষয়টি নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীর্ঘ প্রতীক্ষার অবসান: বাগেরহাট জেলা হাসপাতালে চালু হলো ১০ শয্যার আইসিইউ সেবা

এক থেকে দেড় বছরের মধ্যে পেঁয়াজ আমদানির প্রয়োজন আর থাকবে না: কৃষিমন্ত্রী

আগামী ২০ জুলাইয়ের মধ্যে এসএসসির ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী

দেশ তামাক ও মাদকমুক্ত না হলে স্বাস্থ্যখাতের রেকর্ড বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী

কুরাসাওকে ৭–১ গোলে বিধ্বস্ত করল জার্মানি: বিশ্বকাপ অভিষেকেই বড় ধাক্কা, ফিরে এলো ২০১৪ সালের ব্রাজিল বধের স্মৃতি

কালীগঞ্জে ভূমি রেজিস্ট্রিতে বাড়তি ‘উৎস করের’ বোঝা: ১ জুলাই থেকে হেবা ও দানপত্রেও দিতে হবে অতিরিক্ত টাকা, ক্ষুব্ধ সাধারণ মানুষ

হাতীবান্ধা সীমান্ত দিয়ে আবারও পুশইনের চেষ্টা: গেন্দুকুড়ী বাজারে সন্দেহভাজনদের আটকে বিজিবিতে দিল জনতা

সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ ধরার অপরাধে ২ জেলে আটক; নিষিদ্ধ কীটনাশক ও নৌকা জব্দ

খুলনার দৌলতপুরে মসজিদে ফজরের নামাজে গুলি: যুবক গুরুতর আহত

দৌলতপুরে মোহনা সাহিত্য ও সমাজকল্যাণ সংগঠনের ১০২১তম সাহিত্য আসর সম্পন্ন

১০

‘এসো মিলি হৃদয়ের টানে’: মুড়াপাড়া পাইলট স্কুলের ১২৫তম বর্ষপূর্তিতে নবীন-প্রবীণের মহা মিলনমেলা

১১

কালীগঞ্জে খুদে বিজ্ঞানীদের মেলা, নতুন উদ্ভাবনে দেশ গড়ার ডাক দিলেন ফজলুল হক মিলন এমপি

১২

মেক্সিকোতে ইরান ফুটবল দলের অনুশীলন ভেন্যুর কাছে গাড়ি থেকে গলিত লাশ উদ্ধার

১৩

খুলনায় শীর্ষ সন্ত্রাসী ‘গ্রেনেড বাবু’র বাড়িতে পুলিশের হানা, ভাই জনিসহ আটক ৫

১৪

বিভ্রাটের পর ধীরে ধীরে সচল হচ্ছে ফেসবুক, এখনও অচল মেসেঞ্জার

১৫

মোংলায় কোস্ট গার্ড স্টেশনে দুর্বৃত্তদের অতর্কিত হামলা, অপরাধী দমনে যৌথ বাহিনীর চিরুনি অভিযান

১৬

বিশ্বজুড়ে হঠাৎ ফেসবুক বন্ধ, লগইনে বিভ্রাটের মুখে কোটি কোটি ব্যবহারকারী

১৭

২০২৬ বিশ্বকাপ: ফুটবল ভক্তদের গ্রুপ পর্বের যে ৫টি ম্যাচ দেখতেই হবে

১৮

২০২৬ বিশ্বকাপে কি দেখা যাবে ব্রাজিল-আর্জেন্টিনার মহারণ? জেনে নিন সম্ভাব্য সমীকরণ

১৯

লালমনিরহাটে ২ মাসে ৪ হত্যাকাণ্ড, তদন্তে অগ্রগতি না থাকায় বাড়ছে জনউদ্বেগ

২০