আগামী বছরের পবিত্র হজ পালনের জন্য সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার হজ প্যাকেজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে সরকার। নতুন এই হিসাব অনুযায়ী, সরকারি ব্যবস্থাপনায় হজ পালনে সর্বনিম্ন খরচ হবে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা এবং বেসরকারিভাবে সর্বনিম্ন খরচ পড়বে ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা।
আজ মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ প্যাকেজ ঘোষণা করেন ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী জানান, সরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের সুবিধার জন্য দুটি পৃথক প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ‘হজ প্যাকেজ-১’-এর খরচ ধরা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা এবং ‘হজ প্যাকেজ-২’-এর খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা।
অন্যদিকে, অনুমোদিত হজ এজেন্সির মাধ্যমে বেসরকারিভাবে হজ পালনে ইচ্ছুক হাজীদের জন্য ‘বেসরকারি মাধ্যমের সাধারণ হজ প্যাকেজ’ নামে একটি একক প্যাকেজ ঘোষণা করা হয়েছে। যার ব্যয় নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা।