কালান্তর নিউজ ডেস্ক
২৩ অক্টোবর ২০২৬, ৭:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফুলবাড়িগেটে গোর খনন কমিটির উদ্যোগে সপ্তাহব্যাপী খাবার বিতরণ কর্মসূচি শুরু

মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে খুলনার ফুলবাড়িগেটে সপ্তাহব্যাপী খাবার বিতরণ কর্মসূচি শুরু করেছে খানজাহান আলী থানাধীন গোর খনন কমিটি। শুক্রবার সন্ধ্যা ৭টায় ফুলবাড়িগেট বাজারসংলগ্ন টিবি হাসপাতাল রোডের মীরেরডাঙ্গা এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, কর্মসূচি উপলক্ষে এলাকায় ব্যানার টাঙানো হয়। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ভ্যানচালক, কাঠশ্রমিক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। ফুলবাড়িগেট বাজার মসজিদের ইমাম হাফিজুর রহমানের নেতৃত্বে স্থানীয় মুরব্বি ও আলেমদের উপস্থিতিতে দোয়া করা হয়। পরে উপস্থিত মানুষের মধ্যে গরম খিচুড়ি বিতরণ করা হয়।

সপ্তাহজুড়ে খাবার বিতরণ

আয়োজক কমিটি জানায়, এটি সম্পূর্ণ স্বেচ্ছাসেবামূলক ও মানবিক উদ্যোগ। কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়, বরং অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়াতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রতিদিন সন্ধ্যা ৭টার পর অসহায় মানুষ, পথচারী, ভ্যানচালক ও নিম্ন আয়ের মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হবে।

বিনা পারিশ্রমিকে কবর খনন, পাশাপাশি মানবিক উদ্যোগ

স্থানীয় এক দোকানদার বলেন, “গোর খনন কমিটির সদস্যরা সারা বছর কবর খননের মতো গুরুত্বপূর্ণ কাজ বিনা পারিশ্রমিকে করেন। এখন তাঁরা নিজেদের অর্থায়নে সপ্তাহজুড়ে অসহায় মানুষের খাবারের ব্যবস্থা করছেন। এটি সত্যিই প্রশংসনীয় উদ্যোগ।”

এলাকায় প্রতিবছর ভ্যানশ্রমিক, কাঠশ্রমিক ও এলাকাবাসীর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলেরও আয়োজন করা হয় বলে জানা গেছে।

সহযোগিতার আহ্বান

সপ্তাহব্যাপী এ মানবিক কর্মসূচি সফল করতে খুলনার হৃদয়বান মানুষদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে আয়োজক কমিটি। সংশ্লিষ্টদের আশা, এ ধরনের উদ্যোগ সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর পাশাপাশি পারস্পরিক সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতা বাড়াতে ভূমিকা রাখবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: খুলনায় জাতীয় ছাত্রশক্তির সংগঠক ফাহিম মিয়া স্থায়ীভাবে বহিষ্কৃত

১

Nouveau casino en ligne : les limites et les règles de jeu responsable

২

Spotify Review 2026

৩

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

৪

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৫

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৬

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৭

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৮

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৯

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

১০

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

১১

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১২

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১৩

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১৪

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৫

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৬

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৭

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৮

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৯

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

২০