মাফিকুল ইসলাম, ফুলবাড়ী {দিনাজপুর} প্রতিনিধি
৫ সেপ্টেম্বর ২০২৬, ১:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফুলবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে পালিত শুভ জন্মাষ্টমী, মুখরিত পৌরশহর

ঢাক-ঢোল, করতাল আর হরিনাম কীর্তনের সুমধুর ধ্বনিতে মুখর পরিবেশে দিনাজপুরের ফুলবাড়ীতে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) বেলা ১১টায় পৌর এলাকার শ্রী শ্রী শিবমন্দির প্রাঙ্গণ থেকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার উদ্যোগে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। রাধা-কৃষ্ণের বাল্যলীলার মনোমুগ্ধকর সাজে সজ্জিত হয়ে বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বী ও ভক্তবৃন্দ এই শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনর্রায় শিবমন্দিরে এসে শেষ হয়।

পরবর্তীতে আয়োজিত আলোচনা সভায় ফুলবাড়ী উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক আনন্দ কুমার গুপ্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ হাছান।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফুলবাড়ী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজমুল হক নাজিম, যুগ্ম আহ্বায়ক মানিক মণ্ডল এবং সদস্য মাহাবুব আলম মিলন। এছাড়াও বক্তব্য দেন পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব রতন চক্রবর্তী, সাবেক সহকারী অধ্যাপক ধীরেন্দ্রনাথ সরকার, শম্ভু প্রসাদ গুপ্ত, অন্তর কুমার মহন্ত ও পাপন সরকারসহ ইউনিয়ন এবং পৌর কমিটির নেতৃবৃন্দ।

প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা বলেন, সব ধরনের বৈষম্য ও ভেদাভেদ ভুলে ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে হবে। শ্রীকৃষ্ণের সুমহান আদর্শ ও ধর্মীয় উৎসবগুলো মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও মানবিক বন্ধনকে আরও সুদৃঢ় করে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০