ভূমি অফিসে প্রতিদিনের মতোই সেবাগ্রহীতাদের ভিড়। কেউ জমির নামজারি নিয়ে এসেছেন, কেউ নিজের আবেদনের অগ্রগতি জানতে। তাদেরই একজনের মতো বোরকা পরে সেখানে ঢুকলেন এক নারী।
পরিচয় জানতে চাইলে তিনি জানান, ভূমিসেবা নিতে এসেছেন। পরে জানা যায়, ওই নারী আর কেউ নন, ঢাকা জেলার জেলা প্রশাসক ফরিদা খানম।
সাধারণ মানুষের মতো পরিচয় গোপন রেখে উত্তর খান ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে তিনি সরাসরি পর্যবেক্ষণ করেন, সেবাগ্রহীতারা বাস্তবে কী ধরনের সেবা পাচ্ছেন। কোনো ধরনের বিলম্ব, অনি’য়ম, ভো’গান্তি বা হয়/রানির মুখে পড়তে হচ্ছে কি না, তাও জানার চেষ্টা করেন।
শুধু মানুষের অভিজ্ঞতা শোনাই নয়, নিজেও একজন সাধারণ সেবাগ্রহীতার মতো সেবা নেওয়ার প্রক্রিয়াটি দেখেন। জেলা প্রশাসনের কর্মকর্তাদের মতে, মাঠপর্যায়ে সরাসরি মানুষের অভিজ্ঞতা জানলে সরকারি সেবার বাস্তব চিত্র আরও ভালোভাবে বোঝা সম্ভব.