কালান্তর নিউজ ডেস্ক
৯ সেপ্টেম্বর ২০২৬, ১:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস সবুর সাদ্দাম জনগণের সঙ্গে উঠান বৈঠক করছেন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ৩নং ফিলিপনগর ইউনিয়নের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী আব্দুস সবুর ভাইয়ের নির্বাচনী প্রচারণা ও প্রার্থিতার প্রতি সমর্থন জানিয়েছেন তাঁর বংশের সম্মানিত মুরব্বিরা। এ উপলক্ষ্যে পূর্ব ফিলিপনগরের ঠান্টিতলা এলাকায় আয়োজিত মতবিনিময় সভায় ঠান্টি প্রামাণিক বংশের সম্মানিত মুরব্বিরা উপস্থিত হয়ে বংশীয়ভাবে তাঁদের মতামত ও সমর্থনের কথা প্রকাশ করেন।

সভায় পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও সামাজিক সম্প্রীতি বজায় রেখে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ইতিবাচক ও শান্তিপূর্ণ পরিবেশের প্রত্যাশা ব্যক্ত করা হয়। তিনি আরো বলেন

আজ আমি ৩ নং ফিলিপনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আপনাদের সামনে এসেছি। আমার রাজনীতি কোনো ব্যক্তিস্বার্থের জন্য নয়—মানুষের অধিকার, এলাকার উন্নয়ন এবং জনকল্যাণই আমার রাজনীতির মূল লক্ষ্য।

আমি চেয়ারম্যান নির্বাচিত হলে- মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত ফিলিপ নগর ইউনিয়ন গড়তে সর্বোচ্চ চেষ্টা করব। শিক্ষার মানোন্নয়ন ও তরুণ প্রজন্মের জন্য সুন্দর পরিবেশ তৈরি করব। সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবা ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে কাজ করব। কৃষক ও শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় পাশে থাকব। ইউনিয়ন পরিষদের প্রতিটি কাজে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করব। দল-মত নির্বিশেষে ফিলিপ নগর ইউনিয়নের সর্বস্তরের মানুষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করব। আমি বিশ্বাস করি, চেয়ারম্যানের চেয়ার ক্ষমতা ভোগের জায়গা নয়- এটি মানুষের সেবা করার দায়িত্ব।

তাই আসুন, আমরা সবাই মিলে একটি সুন্দর, শান্তিপূর্ণ, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, স্বচ্ছ ও জনবান্ধব ৩ নং ফিলিপনগর ইউনিয়ন হিসাবে গড়ে তুলি। আমি মোঃ আব্দুর সবুর (সাদ্দাম), আপনাদেরই একজন। আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থনই আমার শক্তি। আপনাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকতে চাই।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: খুলনায় জাতীয় ছাত্রশক্তির সংগঠক ফাহিম মিয়া স্থায়ীভাবে বহিষ্কৃত

১

Nouveau casino en ligne : les limites et les règles de jeu responsable

২

Spotify Review 2026

৩

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

৪

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৫

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৬

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৭

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৮

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৯

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

১০

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

১১

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১২

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১৩

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১৪

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৫

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৬

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৭

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৮

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৯

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

২০