ছিয়াম হোসেন, দৌলতপুর {কুষ্টিয়া} প্রতিনিধি
২১ অগাস্ট ২০২৬, ২:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভেড়ামারায় রেললাইনের পাশে আবর্জনা পরিষ্কার করে ফুলের বাগান গড়ে তুললেন ছাত্রদল কর্মীরা

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় রেললাইনের সংলগ্ন জনসাধারণের চলাচলের পথ পরিষ্কার-পরিচ্ছন্ন করে সৌন্দর্যবর্ধনে বিভিন্ন প্রজাতির ফুলের গাছ রোপণ করেছেন স্থানীয় ছাত্রদলের কর্মীরা। পরিবেশ রক্ষায় এবং হাঁটার পথটিকে মনোরম করতে এ ব্যতিক্রমী পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ছাত্রদল কর্মী মাটি, শ্রাবণ, জিসান, ইফতি ও সুজয় সড়কের দুই পাশে গড়ে ওঠা ময়লা-আবর্জনা ও খড়কুটো পরিষ্কার করেন এবং সেখানে বিভিন্ন দেশি-বিদেশি ফুলের চারা রোপণ করেন। তারা জানান, ভেড়ামারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এসএস আল হোসাইন সোহাগের সার্বিক নির্দেশনায় তারা সাধারণ মানুষের সুবিধার্থে এ কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছেন।

উদ্যোক্তারা আরও বলেন, পরিচ্ছন্ন ও সবুজ পরিবেশ গড়ে তুলতে কেবল সরকারের ওপর নির্ভর না করে সমাজের প্রতিটি মানুষের নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসা উচিত। ভবিষ্যতেও সাধারণ মানুষের কল্যাণ ও পরিবেশ রক্ষায় এ ধরনের নানামুখী সামাজিক কাজ অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০