কালান্তর নিউজ ডেস্ক
১৯ অক্টোবর ২০২৬, ৯:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বারইয়ারহাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল উম্মাহাতুল মু’মিনিন মহিলা মাদরাসা

 

চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট উম্মাহাতুল মু’মিনিন (রাঃ) মহিলা মাদরাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) মাদরাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা আনোয়ার হোসাইন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক মাওলানা ইমাম উদ্দিন।

এতে প্রধান অতিথি ছিলেন বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন আনসারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঐতিহাসিক ছুটি খাঁ জামে মসজিদের খতিব মাওলানা নুরুল আলম তোহিদী এবং বারইয়ারহাট বাজার পরিচালনা কমিটির সভাপতি জয়নাল আবেদীন আলমগীর।

অনুষ্ঠানে দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী এবং নূরানী তা’লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম, বাংলাদেশের কেন্দ্রীয় সনদ পরীক্ষায় মেধাতালিকায় স্থান অর্জনকারী ও ভালো ফলাফল করা শিক্ষার্থীদের দোয়া ও অভিনন্দন স্মারক দেওয়া হয়।

এ ছাড়া মাদরাসার ২৯তম হাফেজা জান্নাতুল সাদিয়া আফরানকে বিশেষভাবে দোয়া ও অভিনন্দন স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে মাদরাসার শুরা সদস্য, উন্নয়ন সদস্য, শুভাকাঙ্ক্ষী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষার্থীদের সাফল্যে সন্তোষ প্রকাশ করেন এবং দ্বীনি শিক্ষার প্রসার ও নারী শিক্ষার উন্নয়নে এ ধরনের প্রতিষ্ঠানের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা নিজাম উদ্দিন আনসারী বলেন, ইসলামি শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, আদর্শ ও উত্তম চরিত্র গঠনে মনোযোগী হতে হবে।

দ্বীনি শিক্ষায় শিক্ষিত নারীরা পরিবার ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তাই জ্ঞান অর্জনের পাশাপাশি সেই জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে।

সভাপতির বক্তব্যে মাওলানা আনোয়ার হোসাইন বলেন, নারীদের দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে আদর্শ মা, পরিবার ও সমাজ গঠনের লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করা হয়েছে।

শিক্ষার্থীদের ভালো ফলাফল তাঁদের অনুপ্রাণিত করে। এখান থেকে শিক্ষার্থীরা কোরআন-সুন্নাহর আলোকে জীবন গড়ে তুলে পরিবার, সমাজ ও দেশের কল্যাণে ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: খুলনায় জাতীয় ছাত্রশক্তির সংগঠক ফাহিম মিয়া স্থায়ীভাবে বহিষ্কৃত

১

Nouveau casino en ligne : les limites et les règles de jeu responsable

২

Spotify Review 2026

৩

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

৪

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৫

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৬

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৭

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৮

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৯

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

১০

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

১১

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১২

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১৩

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১৪

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৫

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৬

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৭

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৮

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৯

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

২০