কালান্তর নিউজ ডেস্ক
১৬ অক্টোবর ২০২৬, ৬:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভারত থেকে দেশে এলো ১৮টি নতুন রেল কোচ, খুলনা-চিলাহাটি রুটে সংযোজনের দাবি

বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হতে যাচ্ছে ভারত থেকে আমদানি করা ২০০টি অত্যাধুনিক ব্রডগেজ এলএইচবি (LHB) কোচ। এর অংশ হিসেবে প্রথম চালানের ১৮টি কোচ দেশে পৌঁছেছে।

নতুন কোচ আসার খবরে খুলনা অঞ্চলের রেলযাত্রীদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। একই সঙ্গে খুলনা-চিলাহাটি রুটে চলাচলকারী রূপসা ও সীমান্ত এক্সপ্রেসে নতুন কোচ সংযোজনের দাবি উঠেছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল ৩টার দিকে দর্শনা-গেদে সীমান্ত দিয়ে কোচগুলো দর্শনা রেলস্টেশনে প্রবেশ করে। পরে পাকশী বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষ কোচগুলো গ্রহণ করে। এর আগে ১২ অক্টোবর ভারতের পাঞ্জাবের কাপুরথালায় অবস্থিত রেল কোচ ফ্যাক্টরি (RCF) থেকে কোচগুলোর যাত্রা শুরু হয়।

প্রথম চালানে সাত ধরনের কোচের মধ্যে চার ধরনের মোট ১৮টি কোচ এসেছে। এর মধ্যে রয়েছে ১১টি নন-এসি শোভন চেয়ার, তিনটি এসি চেয়ার, দুটি এসি স্লিপার ও দুটি এসি পাওয়ার কার।

ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের (EIB) অর্থায়নে প্রায় ৯১৫ কোটি টাকার প্রকল্পের আওতায় RITES Ltd-এর মাধ্যমে এসব কোচ সরবরাহ করা হচ্ছে। পর্যায়ক্রমে ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে বাকি ১৮২টি কোচ দেশে পৌঁছানোর কথা রয়েছে।

নতুন কোচগুলোতে যাত্রীদের সুবিধার জন্য বিশেষ নকশার হেলান দেওয়া আসন, স্টেইনলেস স্টিলের হাতল, সিসিটিভি ক্যামেরা, যাত্রী অ্যালার্ম ব্যবস্থা, বেবি কেয়ার রুম ও নামাজের কক্ষ রাখার ব্যবস্থা রয়েছে।

বাংলাদেশের আবহাওয়া ও অতিরিক্ত যাত্রীচাপ বিবেচনায় কোচগুলোর ছাদও বিশেষভাবে শক্তিশালী করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে, নতুন কোচ দেশে আসার খবরের পর খুলনা অঞ্চলের যাত্রীরা খুলনা-চিলাহাটি রুটে চলাচলকারী রূপসা ও সীমান্ত এক্সপ্রেসে নতুন কোচ সংযোজনের দাবি জানিয়েছেন।

তাদের ভাষ্য, এই রুটে চলাচলকারী ট্রেনের অনেক কোচ পুরোনো ও জরাজীর্ণ হওয়ায় যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়। দীর্ঘ পথের যাত্রা আরও আরামদায়ক, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে নতুন কোচ সংযোজন জরুরি।

যাত্রীদের প্রত্যাশা, বাংলাদেশ রেলওয়ে নতুন কোচ বণ্টনের সময় খুলনা-চিলাহাটি রুটের যাত্রীচাহিদা ও বিদ্যমান কোচের অবস্থা বিবেচনা করবে। এতে রূপসা ও সীমান্ত এক্সপ্রেসের যাত্রীসেবার মান উন্নত হবে বলে আশা করছেন তারা।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Nouveau casino en ligne : les limites et les règles de jeu responsable

১

Spotify Review 2026

২

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

৩

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৪

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৫

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৬

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৭

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৮

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

৯

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

১০

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১১

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১২

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১৩

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৪

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৫

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৬

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৭

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৮

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

১৯

নাগেশ্বরীতে জুয়ার আসর থেকে যুবশক্তির নেতা আটক, ঘণ্টাখানেক পর মুচলেকায় মুক্তি

২০